Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ একেবারেই ভাল ছন্দে ছিল না দিল্লি। এবার তাদের লক্ষ্য পরের মরশুম (Delhi Capitals)।
বড় রদবদল হতে চলেছে দিল্লির দলে (Delhi Capitals)
চলতি আইপিএল এবার টানটান উত্তেজনায় ভরা। মুহূর্তে পাল্টে যাচ্ছে পয়েন্ট টেবিলের সমীকরণ। তবে একদিকে যেমন কিছু দল সাফল্য পেয়েছে তেমন অন্যদিকে বেশ কিছু দল ব্যর্থতার মুখোমুখি হয়েছে। প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস (Delhi Capitals)।
এই দুই দলের পাশাপাশি এবার ভাল অবস্থা নয় দিল্লির। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন অক্ষর প্যাটেলরা। সেখান থেকে খাতায় কলমে সুযোগ থাকলেও প্লে-অফে যাওয়া কার্যত অসম্ভব দিল্লির। তবে শুধু এই মরশুম নয় বিগত বেশ কিছু মরশুম ধরেই সফলতার মুখ দেখেনি দিল্লি। তবে টিম ম্যানেজমেন্ট আর সময় নষ্ট করতে রাজি নয়। একাধিক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী তারা দলে বড়সড় বদল আনতে চলেছে।
সংবাদ সংস্থার খবর অনুযায়ী আগামী মরশুমে সরানো হতে পারে অক্ষর প্যাটেলযে অধিনায়কের পদ থেকে। কারণ একদিকে যেমন অধিনায়ক হিসেবেও সফল নন তিনি তেমন ব্যাট ও বল হাতেও ব্যর্থ। তবে প্লেয়ার হিসেবে তাঁকে ধরে রাখতে পারে দিল্লি। অক্ষর প্যাটেল ৯ ইনিংসে ১০০ রান করেছেন ১১২.৫০ স্ট্রাইক রেটে। এর মধ্যে মাত্র একটা ইনিংসে করেছেন ৫৬ রান। বাকি আটে ৪৪ রান।

বল হাতেও তিনি তেমন কোনও প্রভাব ফেলতে পারেননি। ১২ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। ইকোনোমি ৮.০৮। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগও রয়েছে যে তিনি নিজেকে সঠিকভাবে ব্যবহার করেননি। অনেক ক্ষেত্রেই এগিয়ে এসে দলের হাল ধরার জায়গা থাকলেও তিনি সেটা করেননি (Delhi Capitals)।
অক্ষরের বিরুদ্ধে আরও অভিযোগ যে তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ সময় হেমাঙ্গ বাদানি এবং বেণুগোপাল রাওয়ের উপর বেশি নির্ভরশীল। ফলে তার প্রভাব ম্যাচে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পড়ছে এবং দলকে খেসারত দিতে হচ্ছে। ফলে অধিনায়ক হিসেবে বারবার তাঁর ব্যর্থতার ছবিই সামনে ফুটে উঠছে। সেই কারণেই তিনি হারাতে পারেন নেতৃত্ব।
আরও পড়ুন: Jyotipriyo Mallicks Daughter: পদত্যাগে নারাজ, সরিয়ে দেওয়া হল জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যাকে
তবে দলের ব্যর্থতার পিছনে আরও বেশ কয়েককটি কারণ চিহ্নিত করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অভিষেক পোড়েলের মত ব্যাটারকে সুযোগ না দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়া দলে অলরাউন্ডার হিসেবে মাধব তিওয়ারি থাকলেও তাঁকেও কাজে লাগাচ্ছে না দল। তরুণ সাহিল পারখকে ঠিকঠাক সময় না দিয়েই বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়ার মত ঘটনাকে দিল্লির ব্যর্থতার কারণ হিসেবে মনে করছেন (Delhi Capitals)।


