Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাতের অন্ধকারে জলপাইগুড়ির রাজগঞ্জ (Swapna Barman) বিধানসভার তৃণমূল প্রার্থী তথা এশিয়াডে সোনা জয়ী অ্যাথলেট স্বপ্না বর্মনের বাড়িতে আগুন লাগার ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য। জলপাইগুড়ি র পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষ পাড়ায় দুটো বাড়ি রয়েছে স্বপ্নার। যার মধ্যে একটি তে পরিবার নিয়ে থাকেন স্বপ্না বর্মন।
বৃষ্টিতেই স্বস্তি (Swapna Barman)
শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ পুরনো (Swapna Barman) বাড়িতে আগুন লাগার খবর সামনে আসে।নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বপ্না বাড়িতে আগুন লাগার খবর পোস্ট করতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছন। বাইরে মুশলধারায় বৃষ্টি থাকায় ভেতর থেকে আগুন বাইরে ছড়াতে পারেনি।

আরও পড়ুন: Abhishek Banerjee: উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় FIR
কিভাবে লাগলো আগুন?
ঘরের ভেতর যে অংশে আগুন লেগে ছিলো দমকল কর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রনে নিয়ে আসেন। পুলিশ জানিয়েছে, স্বপ্নার এই বাড়িতে কেউ থাকতেন না। একটি ঘরের ভেতর কিছু জ্বালানি কাঠ ও কাগজপত্র রাখা ছিলো তাতে আগুন লেগে ছিলো। দ্রুত নিয়ন্ত্রনে চলে আসে। কিভাবে আগুন লাগলো তদন্ত করে দেখা হচ্ছে।


