Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: আর কয়েক ঘণ্টার পরে (Falta Re Eletion) ফলতার ৮৩ নম্বর বাসস্ট্যান্ডে পুনঃনির্বাচনের বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডার সমর্থনে নির্বাচনী কেন্দ্রে সভা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরে সেখান থেকেই রয়েছে প্রশাসনিক বৈঠক ডায়মন্ড হারবারে। পালা বদলের পর ফলতা এলাকায় এ যেন স্বাধীনতার নতুন স্বাদ, সনাতনী হিন্দুদের কাছে।
বিজেপির অভিযোগ (Falta Re Eletion)
গত ২৯ শে এপ্রিল ২০২৬ এর বিধানসভা নির্বাচনের (Falta Re Eletion) দ্বিতীয় পর্যায়ের ভোট হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ফলতায় । বিজেপির অভিযোগ ছিল তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর ইভিএম এ বিজেপির প্রার্থী প্রতীকে সেলোটেপ মেরে দিয়েছিল। কোন কোন ব্যক্তি বিজেপিতে ভোট দেয় তা পরীক্ষা করার জন্য তৃণমূলের প্রতীকে আতর সুগন্ধি সেন্ট দেয়া হয়েছিল। যে ঘরে ইভিএম ছিল সেই ঘরে বাল্বের হোল্ডার এর মধ্যে বসানো ছিল সিসিটিভি ক্যামেরা যাতে দেখতে পায় সে কিসে ভোট দিচ্ছে। যে বিজেপির ভোট দেবে নেমে আসবে তার উপর নির্মম অত্যাচার জাহাঙ্গীর বাহিনী। এরপর ভোটের আগের দিন বাইক বাহিনীর তাণ্ডব মহিলাদের হুমকি, এ যেন সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। দেবাংশু পান্ডার অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনার পুনরায় নির্বাচনের দিন ঘোষণা করেন একুশে মে ।
আরও পড়ুন: Malda Fraud Case: মালদায় মিনি ব্যাংকে কোটি টাকার তছরুপ! গ্রেফতার তৃণমূল প্রধান
জাহাঙ্গীরের ভয়ে এতদিন যারা ঘর থেকে বের হতো না বিজেপির সঙ্গে যোগাযোগ করত না বিনা কারণে তাদেরকে মাদক পাচার কেস দিয়ে আমস কেস দিয়ে জেল খাটাতো। ফল তার অবাধ বাণিজ্য কেন্দ্রে হুমকি দিয়ে মালিক তাদেরকে কাজ থেকে বের করে দিত, একে একে বিজেপি কর্মী সমর্থকরা ছাড়া হয়েছিল। রাজ্যের পালাবদলের পর প্রশাসনের আশ্বাসে এবার মুখ্যমন্ত্রীর জনসভা মুখি মানুষের বাঁধ ভাঙা উচ্ছাস। বিশেষ করে হিন্দু সনাতনী মহিলারা, আগের অত্যাচারের কথা মনে করে অনেকে কেঁদে ফেলছেন।বিভিন্ন মোড়ে মোড়ে মানুষ জটলা বেঁধে মহিলারা শঙ্খ ধ্বনি উলুধ্বনি দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করার অপেক্ষায়।


