Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফিফা বিশ্বকাপের জন্য একই দিনে দল ঘোষণা করল ফ্রান্স, বেলজিয়াম এবং জাপান (Belgium)।
বেলজিয়ামের দলে লুকাকু (Belgium)
আসন্ন ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ ক্রমবর্ধমান। একদিকে যেমননজর থাকবে তারকা অভিজ্ঞ প্লেয়ারদের দিকে তেমন নজরে থাকবেন তরুণ প্রতিভারা। সেই উন্মাদনার পারদ আরও ছড়িয়ে দিয়েছে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা। একই দিনে স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স, বেলজিয়াম এবং জাপান। বাকি দেশগুলিও আস্তে আস্তে দল ঘোষণা করবে। ১ জুনের মধ্যে সব দেশকে স্কোয়াড ঘোষণা করতে হবে (Belgium)।
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় চমক দিয়েছে বেলজিয়াম। একদিকে যখন ফ্রান্স ভরসা বেশি রেখেছে তরুণ প্রজন্মের উপর অন্যদিকে বেলজিয়াম দলে সুযোগ পেয়েছেন রোমেলু লুকাকু। ফিটনেস এবং ফর্মের কারণে ৩৩ বছরের এই ফুটবল তারকা ২০২৬ সালে খুব বেশি খেলার সুযোগ পাননি। বর্তমানে মাঠের বাইরে রয়েছেন তিনি।

লুকাকুর সঙ্গে দুই অভিজ্ঞ ফুটবলার থিবো কুর্তোয়া এবং কেভিন দ্য ব্রুইনকেও রাখা হয়েছে স্কোয়াডে। তিন জনেই চতুর্থ বিশ্বকাপ খেলতে চলেছেন। ১৭ বছরের বিস্ময় প্রতিভা নাথান ডে কাটকে দলে রাখেননি কোচ রুডি গার্সিয়া। সুযোগ পাননি অভিজ্ঞ লোইস ওপেন্দাও।
বেলজিয়ামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লুকাকুকে নিয়েই বিশ্বকাপে চমক দিতে চাইছেন দলের কোচ। বেলজিয়ামের কোচও জানিয়েছেন জ্যে লুকাকু সদ্য চোট সরিয়ে উঠেছেন। দলের কোচ গার্সিয়া জানান যে লুকাকু হয়ত এই মুহূর্তে খেলার মত অবস্থায়ও নেই। তবে সেরা স্ট্রাইকার হিসেবে লুকাকু দলের বড় ভরসা হয়ে উঠতে চলেছেন বলেই গার্সিয়া মনে করেন।
বেলজিয়ামের বিশ্বকাপ দল
- গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সেনে ল্যামেন্স, মাইক পেন্ডার্স।
- ডিফেন্ডার: টিমোথি কাস্তানিয়া, জেনো ডেবাস্ট, ম্যাক্সিম ডি কুইপার, কোনি ডি উইন্টার, ব্র্যান্ডন মেচেলে, থমাস মুনিয়ের, নাথান এনগয়, জোয়াকিন সেস, আর্থার থিয়েট।
- মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, আমাদু ওনানা, নিকোলাস রাস্কিন, ইউরি তিয়েলেমানস, হান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল।
- ফরোয়ার্ড: চার্লস ডি কেটেলিয়ার, জেরেমি ডকু, মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিও, ডিয়েগো মোরেরা, অ্যালেক্সিস সেলেমেকার্স, লিয়ান্দ্রো ট্রোসার্ড (Belgium)।
বেলজিয়ামের পাশাপাশি জাপানও বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। জাপানের ফুটবলার কাওরু মিতোমা প্রিমিয়ার লিগে ব্রাইটনের হয়ে খেলেন। তাঁর বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ায় হতবাক হয়েছেন ফুটবলপ্রেমীরা। তবে স্কোয়াডে নেওয়া হয়েছে ওয়াতারু এন্দো এবং ইউতো নাগাতোমোকে। মোনাকোর তাকুমি মিনামিনোও চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন।

আরও পড়ুন: Falta Re Eletion: ফলতার নির্বাচনে প্রচার করবেন মুখ্যমন্ত্রী
জাপানের বিশ্বকাপ দল
- গোলকিপার: জায়ন সুজুকি, তোমোকি হায়াকাওয়া, কেইসুকে ওসাকো।
- ডিফেন্ডার: ইউতো নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আইয়ুমু সেকো, ইয়ুকিনারি সুগাওয়ারা, জুনোসুকে সুজুকি।
- মিডফিল্ডার ও ফরোয়ার্ড: ওয়াতারু এন্দো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, রিতসু দোয়ান, আয়াসে উয়েদা, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সান্নো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি, কেন্টো শিগাই ও কেইসুকে গোতো।


