Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি নামবে স্পেন ও অস্ট্রিয়া (Lamine Yamal)।
স্পেনের সামনে নকআউটে জেতার চ্যালেঞ্জ (Lamine Yamal)
স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ২০১০ সালে। এরপর আর নকআউট পর্বে জিততে পারেনি স্পেন। এবার সেই ধারা ভেঙে পরবর্তী পর্বে যাওয়াই লক্ষ্য স্পেনের। সেই ব্যর্থতা কাটিয়ে আজ স্পেন ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই দিকেই নজর থাকবে বিশ্ব ফুটবলের। তবে আজ স্প্যানিশ আর্মাডা নামার আগে জল্পনা তৈরি হয়েছে লামিনে ইয়ামালকে নিয়ে। পুরো ম্যাচ কি খেলতে পারবেন তিনি? সেই নিয়ে এবার বড় আপডেট দিলেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে (Lamine Yamal)।
ইয়ামালের চোট নিয়ে শুরু থেকেই চিন্তা ছিল তবে এবার গুরুত্বপূর্ণ আপডেট জানালেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘দলের যেমন যা প্রয়োজন, লামিনে সে ভাবেই খেলতে পারবে। ওর ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্ক ছিলাম। অন্য সব ফুটবলারের মতোই ওকেও রিহ্যাবের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি। এখন লামিনে খুব ভালো অবস্থায় রয়েছে। সবচেয়ে বড় কথা, ম্যাচে নিজের সেরাটা উজাড় করে দিতে ও খুবই মরিয়া।’

এই তরুণ উইঙ্গার অন্যতম সেরা প্লেয়ার কিন্তু বিশ্বকাপে এখনও পর্যন্ত নিজের সেরা ছন্দে দেখা যায়নি তাঁকে। স্পেনের তিনটি গ্রুপ ম্যাচে একটাতেও পুরো ৯০ মিনিট খেলেননি এই তরুণ তারকা। মোট ১৪১ মিনিট খেলে মাত্র করেছেন একটি গোল। মেসি থেকে এমবাপে, ভিনিসিয়াস থেকে হাল্যান্ড– তারকারা প্রায় প্রত্যেকেই নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন বিশ্বকাপে। তবে এখন দেখার এই স্প্যানিশ তারকা জ্বলে উঠতে পারেন কিনা।
আরও পড়ুন: IND vs ENG: বৃষ্টির কারণে ভেস্তে গেল ভারত-ইংল্যান্ড ম্যাচ
শুধু ইয়ামাল নন, নকআউটের আগে আরও কয়েকজন ফুটবলারের চোট নিয়েও স্বস্তির খবর রয়েছে। উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে বাঁ কাঁধে চোট পাওয়া ইয়েরেমি পিনো এত কম সময়ে ফিট হয়ে উঠেছেন, যা কার্যত মিরাকেল। এ ছাড়া, গ্রুপ পর্বে পেশির চোটের কারণে খেলতে না পারা ভিক্টর মুনোজও এখন ম্যাচ খেলার জন্য প্রস্তুত। তবে অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচে নিকো উইলিয়ামসের খেলার সম্ভাবনা ক্ষীণ (Lamine Yamal)।


