Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: লখনউ বিশ্ববিদ্যালয়ে এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে গুরুতর যৌন হেনস্থা ও প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে (Professor Arrest)। অভিযুক্ত প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পরমজিৎ সিংহকে পুলিশ হেফাজতে নিয়েছে।
অডিয়ো রেকর্ডিংয়ে চাঞ্চল্য (Professor Arrest)
ঘটনার সূত্রপাত এক বি.এসসি ছাত্রীর জমা দেওয়া অডিয়ো রেকর্ডিংকে কেন্দ্র করে। সেই রেকর্ডিংয়ে অধ্যাপককে ছাত্রীকে “Darling” বলে সম্বোধন করতে এবং পরীক্ষার আগে দেখা করতে চাপ দিতে শোনা যায়। অভিযোগ, পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি ছাত্রীর কাছ থেকে ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা করছিলেন।
ছাত্রী ডার্লিং সম্বোধন!
রেকর্ডিংয়ে অধ্যাপক বলেন, “ডার্লিং, তোমার জন্য দু’টি প্রশ্নপত্র জোগাড় করেছি। কবে দেখা করতে আসবে?” ছাত্রী জানান, তিনি পড়াশোনা শেষ করেছেন এবং প্রশ্নপত্রের প্রয়োজন নেই। এরপরও অধ্যাপক তাকে সাত দিনের মধ্যে দেখা করতে বলেন। কল শেষ হওয়ার পরে ছাত্রী দাবি করেন, অধ্যাপক তাকে আবার শারীরিক হেনস্থার উদ্দেশ্যে ডাকছেন।
অডিয়ো ক্লিপ বিশ্ববিদ্যালয়ের হাতে
এই অডিয়ো ক্লিপ বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেন ওই ছাত্রী। এরপর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষানিয়ন্ত্রক থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি গোটা ঘটনার তদন্তে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।
অভিযোগ আরও গুরুত্ব পেয়েছে (Professor Arrest)
অন্যদিকে, সাম্প্রতিক NEET-UG 2026 প্রশ্নফাঁস কাণ্ডের প্রেক্ষাপটে এই অভিযোগ আরও গুরুত্ব পেয়েছে। ফলে বিষয়টি শুধু যৌন হেনস্থার নয়, পরীক্ষার সততা নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে।
আরও পড়ুন: ISIS Trump: আফ্রিকায় ISIS-এর শীর্ষ নেতা নিহত, দাবি ডোনাল্ড ট্রাম্পের
কড়া শাস্তির দাবি (Professor Arrest)
অভিযুক্ত অধ্যাপক অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়ের “অভ্যন্তরীণ রাজনীতি”-র কারণে তাঁকে ফাঁসানো হচ্ছে। এবিভিপি কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দেখিয়ে কড়া শাস্তির দাবি তুলেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জে পি সাইনি অভ্যন্তরীণ অভিযোগ কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।



