Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ভুবনডাঙার যুবক, চাঞ্চল্য এলাকায়, বোলপুর থানার অন্তর্গত ভুবনডাঙা এলাকার সুখনগর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ (Bolpur Police)। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ মে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বোলপুর থানার পুলিশ।

ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় (Bolpur Police)
সেই অভিযানে ভুবনডাঙার সুকান্তপল্লি এলাকার বাসিন্দা আমির শেখ নামে ৩৮ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে একটি দেশি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড ১২ এমএমের দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু (Bolpur Police)
এই ঘটনায় বোলপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমির শেখ দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল। তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কী উদ্দেশ্যে ওই অস্ত্র মজুত রাখা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কোনও অসামাজিক চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ। গ্রেপ্তারের পর ধৃতকে বোলপুর আদালতে তোলা হয়।
আরও পড়ুন: Professor Arrest: প্রশ্ন ফাঁসের টোপ, ছাত্রীকে ‘ডার্লিং’ সম্বোধন! পুলিশের জালে অধ্যাপক

আমিরের পরিবারের দাবি
তিনি দীর্ঘদিন ধরে চেন্নাইয়ে কর্মরত রয়েছেন। ভোট দেওয়ার জন্য বাড়ি এসেছিলেন। তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। পরিবারের আরও দাবি, পুলিশ যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।



