Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নাম না করে নির্বাচকদের একহাত নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)।
ফিটনেস নিয়ে স্পষ্ট বার্তা বিরাটের (Virat Kohli)
আইপিএল প্রায় শেষের পথে আর এর মধ্যেই এখন থেকে চর্চায় ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপকে পাখির চোখ করেই রণ কৌশল সাজাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু তার আগেই বিরাটের কথায় তোলপাড় ক্রিকেট মহল। ভারতীয় বোর্ডের নির্বাচক, ম্যানেজমেন্ট আর বিরাট কোহলির মধ্যে দূরত্বের কথা অজানা নয়। সেই বিষয়টাই আরও স্পষ্ট হল বিরাটের কথায় (Virat Kohli)।
শুক্রবার আরসিবি-র তরফে পোস্ট করা একটি ভিডিও-তে বিরাটের করা মন্তব্য নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। সেই মন্তব্য নতুন করে ভাবতে বাধ্য করেছে নির্বাচকদের। যেহেতু বিরাট শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট খেলেন তাই ২০২৭ বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে আলোচনা চলছে। আর আর তার আগেই তিনি সরাসরি বার্তা দিয়ে রাখলেন বোর্ডের কর্তা, নির্বাচক এবং ম্যানেজমেন্টকে। যার ফলে নতুনকরে প্রশ্নের মুখে বোর্ড।
বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে সরে গিয়েছেন। ওয়ানডে ফরম্যাটেই শুধু খেলেন বিরাট আর বর্তমানে এই ফরম্যাটে খুব বেশি খেলে না ভারত। সেই কারণে গেম টাইম নিয়ে প্রশ্ন উঠছে। অনেকের মতে ৩৭ বছরের কারণে এইভাবে চালিয়ে যাওয়া কঠিন। কিন্তু কোহলির বার্তায় স্পষ্ট যে তাঁর ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। তিনি জানান তাঁকে ৪০ ওভার বাউন্ডারি লাইনে দৌড়োতে বললে কোনও অভিযোগ না করেই সেটা করে দেবেন। সুতরাং তিনি স্পষ্ট করে রাখলেন যে ফিটনেস ইস্যু দেখিয়ে তাঁকে বাদ দেওয়া যাবে না (Virat Kohli)।

যদিও বিরাটের পারফরম্যান্স আর পরিসংখ্যান দেখলেই বোঝা যায় যে তিনি এখনও দলের বটবৃক্ষ। আগের বছর একদিনের আন্তর্জাতিক স্তরে দলের হয়ে ৬৫১ রান। তিনটি শতরান ছিল তার মধ্যে। তিনি এই রান করেছিলেন ৬৫.১ গড়ে। চলতি বছরের একদিনের ক্রিকেটে তিনি একটি সেঞ্চুরি করে ফেলেছেন। বোর্ড যেমনই ভাবুক তাঁর এই পারফরম্যান্স দেখার পর দুইবার হলেও ভাবতে বাধ্য হবে।
আরও পড়ুন: Kolkata Nizam: ট্যাংরা-ধাপার কসাইখানায় বাড়ল নজরদারি, মাংস সরবরাহে টান
এর পাশাপাশি বিরাট আরেকটা বিষয় স্পষ্ট করে দেন যে তাঁকে তাঁর শর্তে খেলতে দিতে হবে। তাঁকে কোনঅভাবে বিরক্ত করা যাবে না। চলতি আইপিএল-এও বিরাট রয়েছেন দুরন্ত ছন্দে। তবে বিশ্বকাপের আগে ভারত দ্বিপাক্ষিক সাজ খেলবে। বিশ্বকাপের আগে বিরাট বোর্ডের তরফ থেকে নিজের ভূমিকা সম্পর্কে স্বচ্ছতা চান। এখন দেখা যাক বোর্ড সেই পুরোপুরি স্বচ্ছতা তাঁকে দিতে পারে কিনা। কারণ বিরাট এও জানিয়েছেন যে যদি তাঁর পথে বাঁধা হয়ে দাঁড়ায় তবে তিনি মর্যাদা নিয়ে সরে যাবেন (Virat Kohli)।


