Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আরও একটা ম্যাচ আর সেই ম্যাচে আবারও নতুন করে রেকর্ড লিখলেন বৈভব (Vaibhav Sooryavanshi)।
নতুন রেকর্ড বৈভবের নামে (Vaibhav Sooryavanshi)
রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য আর কেউ কেউ যেন আসেন রেকর্ড ভেঙে নিজের নামে নতুন করে রেকর্ড লিখতে। পাঞ্জাবের বিরুদ্ধে রাজস্থানের ম্যাচে আবারও রেকর্ড লিখলেন ভারতের নতুন সেনসেশন বৈভব। মাত্র ১৫ বছর বয়সেই রেকর্ড ভাঙার খেলায় মত্ত এই বিস্ময় বালক। আইপিএল-এর প্রতিটা ম্যাচেই নতুন করে রেকর্ড লিখতে সিদ্ধহস্ত রাজস্থানের এই দাপুটে ওপেনার (Vaibhav Sooryavanshi)।
রাজস্থানের প্রতিটা ম্যাচের পরেই চর্চায় থাকেন বৈভব। সে বুমরা ছক্কা হাঁকিয়ে হোক বা নতুন কোনও রেকর্ড লিখে। এবার বাদ গেল না পাঞ্জাব সুপার কিংস। আইপিএল-এর এক সংস্করণে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৪০০ রানে পৌঁছে গেলেন এই তরুণ তুর্কি। শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে এই রেকর্ড গড়লেন তিনি। এই রানের গণ্ডিতে পৌঁছতে তিনি নিয়েছেন ১৬৭ বল। ভাঙলেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের রেকর্ড। ২০১৯ সালে এই রেকর্ড গড়েছিলেন কেকেআর প্রাক্তনী। তিনি নিয়েছিলেন ১৮৮ বল আর বৈভব নিলেন আরও ২১ বল কম। পাঞ্জাবের ২২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে বৈভব করেন ১৬ বলে ৪৩ রান।

বাকি ম্যাচের মত এই ম্যাচেও ঝড় তোলেন তিনি। লকি ফার্গুসন হোক বা অর্শদীপ সিং, সবার বিরুদ্ধেই আগ্রাসী মনোভাবের সঙ্গে ব্যাট করতে থাকেন তিনি। খুব বড় রান না করতে পারলেও তাঁর ইনিংস দলের জন্য ভিত মজবুত করে দেয়। এই দিন আরও একটি নজির গড়েছেন তিনি। এই দিনে তিনি পাঁচটি ছয় মারেন আর এর মাধ্যমে টি-টোয়েন্টিতে তাঁর ছয়ের সংখ্যা ৯৯টি। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দ্রুততম চয়ের সেঞ্চুরির রেকর্ড কাইরন পোলার্ডের। তিনি ছক্কার সেঞ্চুরি করতে নিয়েছেন ৮৪৩ বল। সেখানেই বৈভবের ৯৯টি ছয় রয়েছে ৫১১ বলে সুতরাং এই রেকর্ডও ভাঙতে চলেছেন এই তরুণ তারকা।
আরও পড়ুন: Rachna Banerjee: লড়াই কঠিন, কিন্তু উন্নয়নই শেষ কথা: ভোট দিয়ে আত্মবিশ্বাসী রচনা
বৈভবের ‘বৈভবে’ মুগ্ধ গোটা ক্রিকেটবিশ্ব। আন্তর্জাতিক বহু প্রাক্তন তারকাই চাইছেন তাঁকে সিনিয়র জাতীয় দলে দেখতে। এই দাবি সর্বপ্রথম তোলেন ইংল্যান্ড দলের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। প্রাক্তন অজি কিংবদন্তি অ্যালেন বর্ডারও সমর্থন করেন ভনের এই দাবিকে। এর পাশাপাশি ভারতের প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত, যুবরাজ সিং, মহম্মদ কাইফরাও এই একই দাবি করেন। এখন দেখার কত তাড়াতাড়ি জাতীয় দলের জার্সি গায়ে মাঠ কাঁপাতে নামেন বৈভব (Vaibhav Sooryavanshi)।


