Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সরকারি জায়গায় তৃণমূল নেতার জিমশীততাপ নিয়ন্ত্রিত কুকুরের ঘর,দেখেই বিজেপি বিধায়কের, চক্ষু চরক গাছ (Hooghly)। হুগলীর বৈদ্যবাটী পৌরসভার এলাকায় আঞ্চলিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের সরকারি জায়গায় রয়েছে জিম, রয়েছে কুকুর রাখার নেট দিয়ে ঘেরা জায়গা। কুকুর থাকার ঘরে রয়েছে এসি মেশিন! দেখে হতবাক চাঁপদানীর বিজেপি বিধায়ক,বললেন এই বিলাসিতার তদন্ত হবে।

সরকারি জায়গায় কুকুরের ঘর (Hooghly)
সরকারি জায়গায় কুকুরের জন্য ঘর, ঘরে রয়েছে এসি কি করে সরকারি জায়গায় জিম, কুকুর থাকার জায়গা এসি প্রশ্ন তুললেন বর্তমান চাঁপদানি বিধানসভার বিজেপি বিধায়ক দিলীপ সিং। দিলীপ সিং বলেন, মানুষ থাকতে পারছে না, কুকুরের জন্য এসি।চাঁপদানীর প্রাক্তন বিধায়কের বিলাসিতার জায়গা ছিল এই জায়গা।এখনো তার কাছে চাবি রয়েছে। কুকুর এখনো রয়েছে সেখানে। সব জিসিনের তদন্ত হবে।কাউকে ছাড়া হবে না। মুখ্যমন্ত্রী কোট পড়ে নিজেদের এমএলদেরকে নিয়ে যান কোর্টে।
আরও পড়ুন: Petrol Pump: প্রধানমন্ত্রীর জ্বালানি বাঁচাবার আর্জি, রবিবার বন্ধ পেট্রোল পাম্প?

বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান জানান (Hooghly)
এই ইউনিটটা একটা কোম্পানির হাতে হ্যান্ড ওভার করা হয়েছে তিন বছর আগে। সেখানে কি হচ্ছে বা কি কি আছে সেটা পুরোটাই কোম্পানি দেখছে এর সাথে পৌরসভা কোনভাবেই জড়িত নয়। প্রাক্তন বিধায়ক অরিন্দম গুঁইনকে ফোন করলেও সারা দেননি।



