Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: মন্দিরবাজার থানার (Illegal Occupy) অন্তর্গত বিজয়গঞ্জ বাজার সংলগ্ন এলাকায় সন্ধ্যার পর থেকেই শুরু হয় পুলিশের বিশেষ অভিযান। রাস্তার ধারে বসা বিভিন্ন অস্থায়ী দোকানদারদের মাইকিং করে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। আগামী শনিবারের মধ্যে সমস্ত বেআইনি দোকান সরিয়ে নিতে হবে, নচেৎ পরবর্তী পুলিশি অভিযানে গ্রেফতারের মুখে পড়তে পারেন ব্যবসায়ীরা।
অবৈধ উপায়ে জমি দখল (Illegal Occupy)
মন্দিরবাজার থানার আইসি কৌশিক নাগের নেতৃত্বে চলে এই অভিযান ও সচেতনতামূলক প্রচার। অন্যদিকে, পুলিশের অভিযান চলাকালীনই রেলের নির্দেশে রেলের জমি দখল করে গড়ে ওঠা একাধিক বেআইনি ছাউনি ও কাঠামো ভাঙার কাজও শুরু হয় সকাল থেকে। দীর্ঘদিন ধরে রেলের জায়গা দখল করে অবৈধ নির্মাণ গড়ে উঠেছিল। এদিন সেই দখলমুক্ত করার কাজ শুরু হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আরও পড়ুন: India Heatwave: ভারতে ভয়াবহ তাপপ্রবাহ, বিশ্বের সবচেয়ে গরম ১০০ শহরই ভারতের!


