Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভোট পরবর্তী হিংসা অব্যাহত।তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত তারকেশ্বর থানার ওসি (Tarakeswar)। গুরুতর আহত অবস্থায় ওসি সুব্রত সাধু ভর্তি তারকেশ্বরের একটি বেসরকারি নার্সিং হোমে। মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে বলে জানা গেছে।

বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধে (Tarakeswar)
আরও জানা গেছে গতকাল রাতে তারকেশ্বর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিপিআর এলাকায় তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে ঘটনা স্থলে যায় পুলিশ। দুই পক্ষকে সামাল দিতে গিয়ে গুরুতর আহত হন তারকেশ্বর থানার ওসি ও কয়েকজন পুলিশ কর্মী। পুলিশ আক্রান্তের ঘটনার দায় ঠেলাঠেলি করেছে দুই রাজনৈতিক দল তৃণমুল বিজেপি।
বিজেপি কর্মী কে আটক (Tarakeswar)
ঘটনাস্থল থেকে পাঁচ জন বিজেপি কর্মী কে আটক করে পুলিশ। এরপরই থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির দাবি, পুলিশ আক্রান্তের ঘটনায় দায়ী নয় বিজেপি ঘটনায় জড়িত তৃণমূলের কর্মী সমর্থকদের গ্রেপ্তার করতে হবে। আটক বিজেপি কর্মীদের ছেড়ে দেওয়া এবং তৃণমূল কর্মীদের গ্রেপ্তারের দাবিতে তারকেশ্বর থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা।

পুলিশ সূত্রে জানা যায় (Tarakeswar)
গতকাল সন্ধ্যায় তারকেশ্বর থানার অন্তর্গত বিপিআর গেট এলাকায় একটি বাড়ির সামনে একদল উশৃংখল জনতা সমবেত হয়ে ওই বাড়ির গেট ও সিসিটিভি ভাঙচুর করছে খবর পাওয়া মাত্রই অবিলম্বে তারকেশ্বর থানার ওসি তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তাদের ছত্রভঙ্গ করতে গিয়ে আহত হয় পুলিশ।
আরও পড়ুন: Sujan Chakraborty: মমতার ডাকে সাড়া দেবে বামেরা? কড়া জবাব সুজন চক্রবর্তীর
হুগলি জেলা গ্রামীন পুলিশ সুপার কুমার সানী রাজ জানান, ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, আহত ওসি চিকিৎসাধীন হলেও অবস্থা স্থিতিশীল। আজই তিনি থানায় জয়েন করবেন।
তৃণমূল নেত্রীর অভিযোগ
তৃণমূল নেত্রী পূজা সাউ এর অভিযোগ গতকাল সন্ধ্যায় তার বাড়িতে হামলা চালায় এক দল দুষ্কৃতী। পুলিশে খবর দেওয়া হলে ঘটনা স্থলে পৌঁছায় পুলিশ। সেই সময় বিজেপি দুষ্কৃতী দের দ্বারা আক্রান্ত হন তারকেশ্বর থানার ওসি।



