Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ায় কাজের পাশাপাশি (Soham Chakraborty) রাজনীতিতে প্রতক্ষ্য ভাবে যোগ দিয়েছিলেন এমন অনেকেরই দেখা পাওয়া গিয়েছিল। তৎকালীন তৃণমূল সরকারের প্রার্থী হয়ে দাঁড়িয়ে পেয়েছিলেন বিধায়কের পদ। কিন্তু এই ২০২৬ সালের নির্বাচনে পালাবদলের পর দেখা যায় উল্টো চিত্র। ক্ষমতার হাত বদল হতেই সামনে আসতে থাকে একাধিক অভিযোগ। এবার অভিনেতা সোহম চক্রবর্তীর একটি বিষয় নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়ার অন্দরে।
অগ্রিম টাকা ফেরত নিয়ে ঝামেলা (Soham Chakraborty)
জানা যায়, ২০১৮ সালে একটি (Soham Chakraborty) ছবির জন্য সোহমকে অগ্রিম ১৫ লক্ষ টাকা দেওয়া হয়। ছবির পরিচালনায় ছিলেন মহুয়া চক্রবর্তী, প্রযোজকের আসনে তরুণ দাস। পরবর্তীতে ছবির কাজ কোনও কারণে বন্ধ হয়ে যায়, সেই দায় অবশ্য প্রযোজকেরই, এমনটাই জানিয়েছে সোহম। ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী সেই টাকা ফেরত যোগ্য নয়।

আরও পড়ুন: WB CM In North Bengal: উত্তরকন্যার সামনে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর অপেক্ষায় আন্দোলনকারীরা
প্রাণনাশের হুমকি
এই টাকা ফেরত না দেওয়াই কাল হয়ে দাঁড়ায়। সোহমের অফিসে এসে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, ঝামেলা করেন প্রযোজক। ফোনে কথা বলার সময় অকথ্য ভাষায় তাঁকে গালিগালাজ করা হয়। এছাড়া রাজনৈতিক পালাবদলের প্রসঙ্গ টেনে হুমকিও দেওয়া হয়।


