Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের আবহ কাটতে না কাটতেই (Saayoni Ghosh) নতুন বিতর্ক ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। এবার কেন্দ্রবিন্দুতে সায়নী ঘোষ এবং অভিষেক ব্যানার্জী-এর নামে ছড়ানো একটি সম্পত্তি সংক্রান্ত দাবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক পোস্টে দাবি করা হচ্ছিল, কলকাতার দমদম এলাকার একটি ফ্ল্যাট নাকি তাঁদের যৌথ মালিকানাধীন। পুরসভার একটি মিউটেশন নোটিসকে সামনে রেখেই এই জল্পনা ছড়ানো হয় বলে অভিযোগ।
মুখ খুললেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)
তবে বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুললেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি স্পষ্ট জানান, ওই সম্পত্তির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। নামের মিলকে কাজে লাগিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেই দাবি তাঁর। একইসঙ্গে এই ধরনের ভুয়ো প্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তৃণমূলের সাংসদ।

হলফনামায় উল্লেখ
সায়নীর বক্তব্য, তিনি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন এবং রাজনীতির মাধ্যমে কোনও বেআইনি সুবিধা অর্জন করেননি। তাঁর সমস্ত সম্পত্তির বিবরণ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় উল্লেখ রয়েছে বলেও তিনি মনে করিয়ে দেন। সাধারণ মানুষকে সেই নথি যাচাই করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: Sourav Suvosmita Engagement: ভালোবাসার বন্ধনে সৌরভ-শুভস্মিতা, চুপিসারেই আংটি বদল!
এই বিতর্কের মাঝেই বিরোধীদের একাংশের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন সায়নী। তাঁর দাবি, কোনও প্রমাণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তবে তিনি চুপ করে থাকবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন। পোস্টের শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙক্তি উদ্ধৃত করে সায়নী বুঝিয়ে দিয়েছেন, চাপের মুখে মাথা নোয়ানোর মানুষ তিনি নন।


