Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দার এক জনপ্রিয় সিরিয়াল ‘লক্ষ্মী ঝাঁপি’ (Sourav Suvosmita Engagement) . রিল লাইফে দুজনের মোটে সামনাসামনি মিল নেই। মনে মনে ভালো বাসলেও মুখে সে কথা স্বীকার করে না দীপ। ওদিকে ঝাঁপি লড়েই যাচ্ছে পরিবারের জন্য। কিন্তু পর্দায় যাই হোক, বাস্তবের ভালোবাসার কথা যেন অন্যরকম। আঙুলে আংটি পরিয়ে ভালোবাসার বাঁধনে ঝাঁপিকে বাঁধল দীপ। আংটি বদল করল সৌরভ-শুভস্মিতা।
আংটি বদল (Sourav Suvosmita Engagement)
সোশ্যাল মিডিয়ায় তাদের এই আংটি বদলের ছবি (Sourav Suvosmita Engagement) পোস্ট করেছেন তারা নিজেই। বাঙালি সাজে ধরা দিয়েছেন দুজনে। ফুলের স্নিগ্ধ সাজে দারুন মানিয়েছে শুভস্মিতাকে। এই ছবিতে তাদের ভালোবাসার ছবি যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

সম্পর্কের গুঞ্জন
অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন চলছিল। কখনই নিজেদের বিয়ের কথা প্রকাশ্যে আনেননি কেউই। এর আগে অবশ্য একটি পোস্টে খানিকটা আঁচ পাওয়া গেছিল। তবে এবার আর রাখঢাক নয়, ভালোবাসার কথায় সিলমোহর পরতেই বুক ফুলিয়ে জাহির করলেন দুজনে।

আরও পড়ুন: Soham Chakraborty: টাকা না ফেরত দেবার অভিযোগ, সোহমকে প্রাণনাশের হুমকি!


