Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল চলাকালীন ক্রিকেটাদের চোট পাওয়া নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি (Varun Chakaravarthy)।
বরুণের চোট নিয়ে বিতর্ক (Varun Chakaravarthy)
আইপিএল চলাকালীন বারবার যে প্রশ্নটা সামনে আসে সেটা হল দেশের হয়ে খেলাটা আগে নাকি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা? এবার সেই বিতর্ক আরও একধাপ বাড়ল। নেপথ্যে বরুণ চক্রবর্তী। শোনা যাচ্ছে গুজরাটের বিরুদ্ধে পায়ে চোট নিয়ে খেলেছেন বরুন চক্রবর্তী। আগের দিন পর্যন্ত বরুণকে নিয়ে কোনও আপডেট না থাকলেও শুভমন গিলদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বল করেন বরুণ। এবার প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড (Varun Chakaravarthy)।
তবে আইপিএল চলাকালীন ক্রিকেটারদের নিয়ে বোর্ড সবসময় চাইলেও সিদ্ধান্ত নিতে পারে না বলেই জানা যাচ্ছে। BCCI সচিব দেবজিৎ সইকিয়া বলেন ক্রিকেটাদের ফিটনেস এবং চোটের বিষয়টা দেখে মূলত ফ্র্যাঞ্চাইজি। বোর্ড নজর রাখলেও সবসময় হস্তক্ষেপ সম্ভব হয় না।
গুজরাটের মাঠের আগেই জানা যায় চোট রয়েছে বরুণের। ম্যাচের দিনও তাঁর মধ্যে অস্বস্তি চোখে পড়ে। বারবার তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। রান-আপের সময় বেশ অস্বস্তি চোখে পড়ে। কিন্তু এরপরেও তাঁকে নিজের স্পেল শেষ করতেই দেখা যায়। এই ম্যাচ কলকাতার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গেলে এই ম্যাচ জিততেই হত।

এই বিষয় নিয়ে দেবজিৎ সইকিয়া বলেন, ‘আইপিএল চলার সময় ক্রিকেটারদের চোট ও ফিটনেসের বিষয়টি ফ্র্যাঞ্চাইজিরাই দেখে। অবশ্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিয়োরা নজর রাখেন। ক্রিকেটারদের কতটা কাজের চাপ হচ্ছে, কী ভাবে ফিট রাখা যায়, তা নিয়েও আলোচনা হয় (Varun Chakaravarthy)।’
আরও পড়ুন: Melody Share: ‘মেলোডি’-র ভ্রান্তিবিলাস: টফি ঘিরে ভুল বোঝাবুঝিতে বাড়ল শেয়ারদর
তিনি বলেন, ‘নজরদারি থাকে ঠিকই, কিন্তু আইপিএল চলার সময় আমরা খুব বেশি হস্তক্ষেপ করতে পারি না। যদি এটা ভারতীয় দলের বিষয় হত, তা হলে আমাদের নিয়ন্ত্রণ অনেক বেশি থাকত।’ এরপরেই আরও জোরালো হয়েছে বিতর্ক। অনেকেই মনে করছেন আইপিএল চলাকালীন ক্রিকেটারদের নিয়ে শেষ সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিগুলি। তাহলে যেখানে ভারতের সামনে ব্যস্ত সূচি সেক্ষেত্রে দেশের স্বার্থ কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে না তো?
তবে শুধু বরুণ চক্রবর্তী নন। মুম্বই দলের পেসার বুমরাকেও তাঁর চেনা ছন্দে দেখা যায়নি। তাঁর চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট কিন্তু এরপরেও মুম্বই তাঁকে পুরো মরশুম খেলিয়েছে। সেখানেই বোর্ডের ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট প্রশ্নের মুখ কারণ ওয়ার্কলোড কি শুধু আন্তর্জাতিক ম্যাচ খেলার সময়? সেটা আইপিএল-এ প্রযোজ্য নয়? এখন দেখার বিষয়গুলি বোর্ড পরবর্তীতে কীভাবে সামলায় (Varun Chakaravarthy)।


