Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিউডের অন্দরে দীর্ঘদিনের জমা ক্ষোভের (Parambrata Chatterjee) বিস্ফোরণ হল টেকনিশিয়ান স্টুডিওর এক বৈঠকে। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন যা টলিপাড়ায় আলোড়নের সৃষ্টি করেছে। ফেডারেশনের সঙ্গে অতীতের দ্বন্দ্ব ও ক্ষমা চাওয়ার মন্তব্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা।
বিস্ফোরক পরমব্রত (Parambrata Chatterjee)
অভিনেতা দাবি করেছিলেন যে, তখন পরিস্থিতি (Parambrata Chatterjee) এতটাই কঠিন ছিল যে সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে তাঁকে ক্ষমা চাইতে হয়েছিল। ব্যক্তিগত অপমান সত্বেও শুধু পরিবারের কথা ভেবে প্রকাশ্যে ক্ষমা চেয়ে আপোস করতে বাধ্য হয়েছিলেন তিনি। এই কথাগুলি বলবার সময় অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা।

আরও পড়ুন: The Stress Factor: স্ট্রেস নেবেন না, দেবেনও না! কিভাবে?
সমস্যার সমালোচনা
এই বৈঠকের আয়োজন করেছিলেন বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়-এর মত অভিজ্ঞ পরিচালকরা। ইন্ডাস্ট্রির অন্দরে সমস্যা, টেকনিশিয়ানদের ক্ষোভ, নানা বিষয় নিয়েই আলোচনা হয় এই বৈঠকে।


