Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল জার্মানির (Manuel Neuer)।
সুযোগ পেলেন না স্তেগেন (Manuel Neuer)
বিশ্বকাপে বরাবরই জার্মানির ইতিহাস বেশ সমৃদ্ধ। তবে আরও ঈর্ষণীয় সেই দলের গোলকিপারের সংখ্যা এবং তাঁদের কৃতিত্ব। আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে যখন সবাই যখন ফুটবল জ্বরে কাবু তখন একে একে নিজেদের স্কোয়াড ঘোষণা করছে প্রতিটা দেশ। এবার সেই তালিকায় যুক্ত হল জার্মানির নাম। বৃহস্পতিবার তারা তাদের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে আর সেই দলে অবসর ভেঙে ফিরেছেন ম্যানুয়েল নয়্যার (Manuel Neuer)।
কেন এমন ঘটনা ঘটল সেটা অনুধাবন করার আগে দুটো ঘটনার উল্লেখ করা অবশ্যই প্রয়োজনীয়। প্রথম ঘটনাটা ১৯৫৪ সালের। সেই বছর বিশ্বকাপের প্রথম শিরোপা জেতে জার্মানি। তাদের সামনে সেবার প্রতিপক্ষ ছিল শক্তিশালী হাঙ্গেরি আর তাদের ৩-২ গোলে হারিয়ে খেতাব নিজেদের নামে করে নেয় জার্মানি। সেখান থেকেই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জয়ের বা সেরা ফাইনালের গল্প লেখার শুরু।
তবে মনে হতে পারে সেই জয়কে কেন এতটা গুরুত্ব দেয় ফুটবল বিশ্ব কারণ তখন হাঙ্গারি অন্যতম না বরং পরিষ্কার ফেভারিট। ফাইনালের আগে তারা টানা ৩১টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত আর সেই কারণে তাদের ডাকা হত ‘মাইটি ম্যাগিয়ার্স’ নামেও। কিন্তু সেই ম্যাচে তাদের পরাজিত হতে হয় (Manuel Neuer)।

এবার আসি আরেকটা ঘটনায়। ২০১৪ সাল। ফুটবল বিশ্বে চলছে এক মহারণ। বিশ্বকাপের দ্বিতীয় পর্বের খেলা আর সেখানে মুখোমুখো জার্মানি এবং আলজেরিয়া। ম্যাচের শুরুতেই জার্মান ডিফেন্ডার সামনে এগিয়ে যাওয়ায় মাঠের বাম প্রান্তে ফাঁকা বল পেয়ে গেলেন আলজেরিয়ান ফরোয়ার্ড স্লিমানি লেইস্টার ছুটে চলেছেন নিশ্চিত গোলের লক্ষ্যে। গোল আর মাত্র সময়ের অপেক্ষা কিন্তু সেই প্রত্যাশিত গোল রুখে দিলেন জার্মান গোলকিপার। তিনি আগেই এই বিপত্তির আঁচ পেয়ে এগিয়ে এসে ডি-বক্সের বাইরে এসে বাঁচিয়ে দেন জার্মান দুর্গ (Manuel Neuer)।

এমন আরও কয়েকবার দেখা গেছে তাঁকে এই ভূমিকায়। বলা যায় গোটা ম্যাচ জুড়ে গোলরক্ষক থাকলেন চর্চায়। অনেকবার তিনি সুইপ করে গোল বাঁচিয়েছেন। যার দক্ষতা ফুটবল ব্যাকরণ পাল্টে দিয়েছিল তাঁর নাম ম্যানুয়েল নয়্যার। জার্মানির শ্রেষ্ঠ গোলরক্ষকদের তালিকায় উঠে এল আরেকজনের নাম আর ২০২৬ সালের বিশ্বকাপেও দল চাইছে তাঁর উপরই ভরসা রাখতে।
আরও পড়ুন: Cockroach: ডানা থাকতেও আরশোলা পাখি নয় কেন?
১৭ বছরের ফুটবল কেরিয়ার তাঁর , ৪০ বছর বয়সেও জার্মান গোলকিপিংয়ে সেরার আসনে নয়্যার। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে ফেললেও সেসব ভেঙে ফেরানো হল নয়্যারকে। তাঁকেই এক নম্বর হিসেবে ভাবা হচ্ছে। আর তের স্তেগেন গত ১৪ বছরে দ্বিতীয় কিপার হিসেবে ৪৪টি ম্যাচ খেলেছিলেন কিন্তু তিন জায়গা পেলেন না চূড়ান্ত টিমে।
জার্মানি স্কোয়াড
- গোলকিপার– নুবেল, বাউমান, উরবিগ, নয়্যার
- ডিফেন্ডার– কিমিচ, রুদিগার, শ্লটারবেক, রাউম, ব্রাউন, অ্যান্টন, থিয়াও
- মিডফিল্ডার– গ্রস, পাভলোভিচ, গোরেৎজকা, এনমেচা, আমিরি, স্টিলার
- ফরোয়ার্ড– হ্যাভার্ৎজ, উন্ডাভ, মুসিয়ালা, ভির্ৎজ, ভোল্টেমেড, লেনার্ট, লিউয়েলিং, সানে, বাইয়ার (Manuel Neuer)।


