Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়ার পরেই জানা গেছে চোট পেয়েছেন নেইমার (Neymar)।
বিশ্বকাপে অনিশ্চিত নেইমার? (Neymar)
২০২৬ ফিফা বিশ্বকাপের চর্চায় ছিলেন নেইমার। দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার। অবশেষে আসে সেই প্রতীক্ষিত ক্ষণ। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার সময় যখন নেইমারের নাম বলা হয় সেই সময় নেইমার ভক্তরা ফেটে পড়েছিলেন আনন্দে। এমনকি বিশ্বকাপের দলে ডাক পাওয়ার পর আনন্দে কেঁদে ফেলেন এই ব্রাজিলীয় তারকা (Neymar)।
নেইমারের ফুটবল কেরিয়ারে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে তাঁর চোট। সেই চোটের কবলে পড়ে মাঠের বাইরে থাকতে হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে। এবারও আবার সিঁদুরে মেঘ দেখছেন নেইমার সহ তাঁর ভক্তরা। বিশ্বকাপ শুরু হতে আর যেখানে বেশি দিন বাকি নেই সেখানে তার আগেই আবার চোটের কবলে পড়েছেন এই তারকা। এখন প্রশ্ন যে বিশ্বকাপের আগে সুস্থ হতে পারবেন তিনি?

২০২৩ সালে হাঁটুতে গুরুতর চোট পান নেইমার আর তারপর থেকে ব্রাজিলের জার্সি গায়ে নামেননি তিনি। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নিয়েও ছিল ধোঁয়াশা। ব্রাজিলের কোচও জানিয়ে দিয়েছিলেন নেইমার পুরোপুরি সুস্থ না হলে স্কোয়াডে সুযোগ পাবেন না। তবে দল ঘোষণার সময় তাঁর নাম ডাকেন কোচ। তিনি জানান নেইমারের অভিজ্ঞতা দলের জন্য হিতকর হবে। এবার আবার চিন্তা বাড়ল ব্রাজিলের কোচের?
আরও পড়ুন: Recovered Najimul: ১৫ বছর ওপার বাংলার রাস্তায়, অবশেষে মায়ের কোলে নাজিমুল
নেইমার নিজেকে প্রস্তুত করতে আবার ফিরে গেছিলেন তাঁর ছোটবেলার ক্লাব স্যান্টোসে। সেখানে নিজের চোট অগ্রাহ্য করে নিজের সবটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন। কিন্তু সেখানেও কোপা সুদামেরিকানায় খেলতে পারেননি তিনি। গ্রেমিয়োর বিরুদ্ধে লিগের ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। ২৭ মে ব্রাজিলের ফুটবলারদের শিবিরে যোগ দেওয়ার কথা কিন্তু তার মধ্যে নেইমার সুস্থ না হলে বিকল্প ফুটবলারের নাম ঘোষণা করতে পারেন আনচেলোত্তি (Neymar)।


