Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ১০ দিন পর জেল থেকে মুক্তি পেলেন গর্গ চ্যাটার্জি (Garga Chatterjee Bail)। তাঁকে সকলে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা হিসেবেই চেনেন। শুক্রবার শর্তসাপেক্ষে জামিন দেওয়া হল তাঁকে। কলকাতার ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেছে। সূত্রের খবর, তার বিরুদ্ধে যেকটি মামলা ছিল, সবকটি থেকেই জামিন পাওয়া গেছে। ফলে জেলমুক্তির ক্ষেত্রে কোনও সন্দেহের অবকাশ থাকলো না।
কেন গ্রেফতার গর্গ? (Garga Chatterjee Bail)
গর্গ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল (Garga Chatterjee Bail) যে তিনি ভোটের সময় ইভিএম নিয়ে গুজব ছড়িয়েছিলেন। উস্কানিমূলক ও বিতর্কিত মন্তব্যের কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল ১২ মে। সাইবার ক্রাইমের তরফে তাঁকে ২ বার নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। এর পর ১২ মে তাঁকে গ্রেফতার করা হয়।
শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর
আদালত সূত্রে খবর, ২ হাজার টাকার বন্ডে শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করা হয়েছে। তবে জামিন পেলেও আদালতের তরফ থেকে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, প্রতি সপ্তাহে অন্তত একবার তাঁকে মামলার তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে এবং তদন্তের স্বার্থে পুলিশকে সব রকম সহযোগিতা করতে হবে।


