Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এবার আর ঈদে দু’দিন করে ছুটি নয় (Eid Al Adha Holiday)। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানার নিয়ম বাতিল করে দিল বর্তমান সরকার। বছরের প্রথমেই সরকারি ছুটির তালিকা ঘোষিত হয়। সেই অনুযায়ী এই বছরও বকরি ঈদেও দু’দিন ছুটি বরাদ্দ করা হয়েছিল। কিন্তু রাজ্যে পালাবদলের পর সেই ছুটি আর থাকলো না। কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে ২৮ মে বরাদ্দ করা হয়েছে এই ছুটি।
জারি নতুন বিজ্ঞপ্তি (Eid Al Adha Holiday)
নতুন জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২৬ মে ও ২৭ মে (Eid Al Adha Holiday) কোনও ছুটি নেই। ২৮ মে থাকবে ছুটি। বাকি দুই দিন সকল সরকারি দফতরে কাজ হবে। রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব পি.কে. মিশ্র এই বিজ্ঞপ্তি জারি করেছেন।
রাজ্যে বিজেপি সরকারের আসার সঙ্গে সঙ্গে সরকারি দফতরে কাজের সংস্কৃতি বদলের কথা উঠেছিল। কাজ না করে রেহাই পাওয়া যাবে না, এমনই কড়া বার্তা দিয়েছিল নবনির্মিত বিজেপি সরকার। অযথা ফাঁকিবাজি বা ছুটি নেওয়া চলবে না। কাজের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। সকাল ১০.১৫ এর মধ্যে অফিসে ঢুকতে হবে, ৫.১৫ এর আগে অফিস থেকে বেরোনো চলবে না। অর্থাৎ ৭ ঘন্টা যে কাজ করতেই হবে এই নির্দেশিকা দেওয়া হয়েছিল। এখন আবার বকরি ঈদের ছুটি কমিয়ে দেওয়া হল। বিশেষজ্ঞদের মত, সরকার চাইছে সরকারি দফতরগুলো যেন আরও বেশি কর্মপটু হয়ে উঠতে পারে।


