Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: জুলাই মাস থেকেই এ রাজ্যে চালু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প(Ayushman Bharat)।
বিশাল আর্থিক অনুমোদন (Ayushman Bharat)
নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে চাঙ্গা করতে কেন্দ্রের থেকে মোট ৩,০০০ কোটি টাকার বিশাল আর্থিক অনুমোদন মিলেছে। যার মধ্যে প্রথম কিস্তির ৫০০ কোটি টাকা ইতিমধ্যেই রাজ্যের অ্যাকাউন্টে এসে পৌঁছেছে।
আরও পড়ুন: US Green Card: যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড নীতিতে বড় পরিবর্তন, চাপে পড়বেন অভিবাসীরা
স্বাস্থ্যসাথীর সুবিধাই আয়ুষ্মান ভারতে
সাধারণ মানুষের মনে আশঙ্কা ছিল, স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তারা আদৌও কি কেন্দ্রের এই প্রকল্পটির সুবিধা পাবেন! এদিন সেই আশঙ্কা উড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যে ৬ কোটি মানুষ এখন স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন, তাঁরাই সরাসরি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন।



