Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তেহট্টের ৭৮ নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার বাগডাঙ্গা নিরঞ্জন কলোনিতে ইভিএম ও ভিভিপ্যাট ভর্তি তিনটি গাড়ির ঘোরাফেরা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় (Tehatta)। ঘটনাটি ঘটে ৭৬ নম্বর বুথের সামনে।

বিজেপি কর্মীদের অভিযোগ (Tehatta)
স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের অভিযোগ, ইভিএম ভর্তি ওই গাড়িগুলির সঙ্গে কোনও কেন্দ্রীয় বাহিনী বা পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ছিল না। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা দুটি গাড়ি আটক করে দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের ভেতরে নিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
পুলিশদের ভূমিকা (Tehatta)
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা চলে। স্থানীয়দের দাবি ছিল, ইভিএম মেশিনগুলি কোথাকার এবং কীভাবে বিনা নিরাপত্তায় সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা তাদের সামনে স্পষ্ট করতে হবে। একই সঙ্গে ভোটে কোনও কারচুপির আশঙ্কা রয়েছে বলেও অভিযোগ তোলেন তারা।

আরও পড়ুন: Minakshi Mukherjee: “আইনের শাসন রসাতলে” মীনাক্ষীর মতে ভোটেই জবাব দেবে মানুষ!
পরিস্থিতি কতটা স্বাভাবিক
পরবর্তীতে ইভিএম মেশিন পরীক্ষা-নিরীক্ষা করা হয় গ্রামবাসীদের উপস্থিতিতেই। পরিস্থিতি স্বাভাবিক হলে সাধারণ মানুষ ও গ্রামবাসীরা ইভিএম ও ভিভিপ্যাট মেশিনগুলি কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ।



