Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: চিনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে(China Coal Mine Blast)। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এটি গত ১৭ বছরের মধ্যে সেদেশের সবচেয়ে প্রাণঘাতী খনি দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
২০১ জন শ্রমিক নিরাপদে উদ্ধার (China Coal Mine Blast)
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শানসি প্রদেশের লিউশেনইউ কয়লাখনিতে বিস্ফোরণটি ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। মোট ২০১ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধার অভিযান অব্যাহত
তবে এখনও বহু শ্রমিক খনির ভিতরে আটকে রয়েছেন। উদ্ধারকাজে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। খনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনক সীমা ছাড়িয়ে গিয়েছিল বলেও জানিয়েছে সিনহুয়া।
গ্যাস ও ধোঁয়ায় উদ্ধারকাজে বাধা
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আটকদের বের করে আনার চেষ্টা শুরু করে। গ্যাস ও ধোঁয়ার কারণে উদ্ধারকাজে ব্যাপক বাধার মুখে পড়তে হচ্ছে বলে জানা গেছে।
পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান (China Coal Mine Blast)
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসায় “সর্বোচ্চ প্রচেষ্টা” চালানোর নির্দেশ দিয়েছেন এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সব অঞ্চল ও বিভাগকে এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে সর্বদা সতর্ক থাকতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের বড় দুর্ঘটনা রোধ করা যায়।
আরও পড়ুন: River Embankment: ফাঁকা বস্তায় নদী বাঁধ!নামখানায় দুর্নীতির অভিযোগ
অঞ্চলটি দেশের অন্যতম দরিদ্র এলাকা (China Coal Mine Blast)
শানসি প্রদেশকে চিনের কয়লা শিল্পের কেন্দ্র বলা হয়। অঞ্চলটি দেশের অন্যতম দরিদ্র এলাকাও বটে। সাম্প্রতিক দশকগুলোতে চিনে খনি নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হলেও, অপর্যাপ্ত নিরাপত্তা মান এবং নিয়ম না মানার অভিযোগে এখনও নিয়মিত দুর্ঘটনা ঘটে।



