Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কেকেআর কোচ অভিষেক নায়ার মনীষ পান্ডের কথা বললেও অঙ্গকৃষ রঘুবংশীর চোট দলের জন্য বড় সেটব্যাক বলেই জানালেন (KKR)।
গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে সতর্ক অভিষেক (KKR)
দিল্লির বিরুদ্ধে রবিবার লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেটের নন্দন কাননে এই হাই ভোল্টেজ ম্যাচে কলকাতার প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। তবে সেই ম্যাচের আগে কলকাতার নজরে থাকবে রাজস্থান ম্যাচ। সেই ম্যাচ রাজস্থান জিতে গেলে কলকতার আইপিএল অভিযান শেষ তবে রবিবার ম্যাচের আগে সেসব ভাবতে চান না কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ অভিষেক নায়ার (KKR)।
চলতি মরশুমে কলকাতার অন্যতম সফল ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে তিনি ছিটকে গিয়েছেন আইপিএল থেকেই। দলের জন্য যে সেটা বড় ধাক্কা স্বীকার করে নিলেন নাইট কোচ। তিনি এই তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানের প্রশংসা করে বলেন, ‘অঙ্গকৃষ রঘুবংশীর ছিটকে যাওয়া দলের কাছে বড় সেটব্যাক। আগের ম্যাচে মনীষ পান্ডে ভাল ব্যাট করলেও তিন নম্বরে এক্ষুণি কে খেলবেন সেটা নিশ্চিত নয়।’ তবে তিনি জানান এমন অনেক তরুণ প্রতিভা দলে রয়েছেন যাঁরা সুযোগ পেলে দলের জন্য অবদান রাখতে পারবেন।
চলতি মরশুমে চোট সমস্যার কারণে দলকে প্রথম থেকেই ভুগতে হয়েছে। আইপিএল-এর শুরুতেই যেমন ছিটকে গেছিলেন হর্ষিত রানা ঠিক তেমনই মরশুম শুরুর আগেই ছিটকে যান আকাশ দীপ। শ্রীলঙ্কার পেসার পাথিরানা একটি মাত্র ম্যাচ খেলেছেন নাইট জার্সিতে। আবার একদিকে চোট পেয়েছেন বরুণ চক্রবর্তী তেমন বড় ম্যাচের আগে অঙ্গকৃষ। নাইট কোচের কথার মধ্যেও উঠে এল সেই একই কথা। তিনি বলেন চোটের কারণে সমস্যা বাড়লেও দল নিজেদের ভারসাম্য ধরে রাখতে পেরেছে এবং ধারাবাহিকতা দেখিয়েছে। কঠিন সময়ে ম্যাচ জিততে সাহায্য করেছে দলের সবার প্রতি সবার বিশ্বাস (KKR)।
যে কোন খেলায় যে আসলে টিম গেম সেই কথাই শোনা গেল নাইটদের বর্তমান কোচের গলায়। কলকাতার সবথেকে সফল অধিনায়ক, মেন্টর এবং বর্তমান ভারতীয় কোচ গৌতম গম্ভীরও বারবার টিম গেমের উপরই প্রাধান্য দিয়েছেন। বারবার গম্ভীরকে বলতে শোনা গেছে একটা ম্যাচ বা ট্রফি জেতার পিছনে পুরো দলের ভূমিকা থাকে সমান ভাবে। কলকাতার সাফল্যের পিছনেও যে এই দলগত পরিশ্রম এবং অবদান রয়েছে সেটাই এই সাংবাদিকদের জানালেন নায়ার।
অন্যদিকে ভারতীয় দল হোক বা কলকাতা নাইট রাইডার্স, দলের অন্যতম স্পিন ভরসা বরুণ চক্রবর্তী। প্রথম দিকের কয়েকটি ম্যাচে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলেও তিনি আবার ট্র্যাকে ফায়ার এসেছেন। তবে শেষ দুই তিনটি ম্যাচের পর এই তারকা স্পিনার চর্চায় থেকেছেন চোটের কারণে। মুম্বই ম্যাচের আগে শোনা গেছিল যে তাঁর চোটের কারণে মাঠে নামতে পারবেন না কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে তিনি মাঠে নামেন এবং নিজের সবটা দিয়ে দলের জন্য অবদান রাখেন। বরুণ চক্রবর্তীর ভূয়সী প্রশংসা করেন দলের স্যার (KKR)।
অভিষেক নায়ার জানান বরুণের দলের প্রতি দায়বদ্ধতা মারাত্মক। তিনি সবার আগে দলের কথা ভেবেছেন। বাইরে থেকে তাঁকে বোঝা না গেলেও মনের জোর আর নিজেকে মোটিভেট করার দারুন ক্ষমতা দক্ষতা রয়েছে। যেভাবে তিনি দলের জন্য পারফর্ম করছেন সেটা অবশ্যই প্রশংসাযোগ্য। যারা এই বছর কলকাতার হয়ে প্রথম আইপিএল খেলছেন তাঁদেরও প্রশংসা করেন। এর পাশাপাশি তিনি এটাও বলেন যে সব ক্রিকেটার সব সময় একশ শতাংশ ফিট থাকেন না কিন্তু তাঁর কাছে আসল লক্ষ্য থাকে ম্যাচ জেতা। বরুণের মধ্যে দলের প্রতি যে আবেগ রয়েছে সেটাই তাঁকে যন্ত্রণা ভুলিয়ে পারফর্ম করতে অনুপ্রাণিত করে (KKR)।
আরও পড়ুন: Marco Rubio: ভারতে মার্কো রুবিও: মোদির সঙ্গে বৈঠক, কোয়াডে চিন ইস্যু
তবে আত্মবিশ্বাসী হলেও দিল্লিকে নিয়ে সতর্ক অভিষেক নায়ার। দিল্লির খেলার ধরণ দিন দিন শুধু যে পাল্টেছে তা নয় বরং উন্নতিও করেছে। দিল্লিতে এমন অনেক প্লেয়ার আছেন যারা যেকোন সময় খেলা ঘুরিয়ে দিতে পারেন। ফলে দিল্লি প্লে-অফের দৌড়ে না থাকলেও কোনওভাবেই হালকা ভাবে যে দিল্লিকে নিচ্ছেন না তাঁরা সেটাই স্পষ্ট বললেন তিনি। তবে শুধু দিল্লি কেন অভিষেক জানান বাকি সব ফ্র্যাঞ্চাইজিই সেরা। সব দলেই রয়েছেন বিশ্বমানের ক্রিকেটার।
অবধারিত যে প্রশ্নের মুখোমুখি তাঁকে হতে হট সেটা হল রাজস্থানের ম্যাচ নিয়ে। কারণ রাজস্থানের জেতা হারার উপর নির্ভর করছে কলকাতার ভাগ্য। রাজস্থান যদি যদি জিতে যায় এখন এই ভয় খেলা করছে কেকেআর সমর্থকদের মধ্যে তবে সেসব নিয়ে না ভেবে নাইট বাহিনী নিজেদের ম্যাচকেই পাখির চোখ করে এগোচ্ছে বলে জানান অভিশে নায়ার (KKR)।


