Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসানের পর আনন্দে ভাসতে দেখা গেছে গোটা শহরকে। এবার সেই জয় নিয়ে বার্তা দিলেন দলের শীর্ষ কর্তা (East Bengal)।
ভারত সেরা ইস্টবেঙ্গল (East Bengal)
অপেক্ষার ফল মিষ্টি হয়, এই প্রবাদটাই যেন সত্যি হল ইস্টবেঙ্গলের জন্য। দীর্ঘদিনের চাপা যন্ত্রণার মুক্তি হয়েছে আইএসএল খেতাব জিতে। এরপর শুক্রবার সেই ট্রফি ইস্টবেঙ্গলের প্লেয়ারদের হাতে তুলে দেওয়া হয় ইস্টবেঙ্গল তাঁবুতে। সেখানে উপস্থিত ছিলেন শহরের সকল সমর্থকরা। এই দিন যেন উদযাপনের, এই দিন সিটি অফ জয়ের রং ছিল লাল হলুদ (East Bengal)।
ফুটবলপ্রেমীরা সাক্ষী থেকেছে পরপর তিনটি বড় জয়ের। ২২ বছর পর একদিকে যেমন আর্সেনাল জিতেছে খেতাব তেমন অন্যদিকে আইএসএল জিতেছে ইস্টবেঙ্গল আবার সৌদির বুকে ফুল ফুটিয়েছেন রোনাল্ডো। রোনাল্ডো যেন মরু বুকে নেমে এসেছেন ওয়েসিস হয়ে। তবে ইস্টবেঙ্গলের ওয়েসিস ব্রুজো নাকি গোলরক্ষক গিল সেই তর্ক আপাতত থাকে। তবে দলের শীর্ষ কর্তার গলায় ছিল এতদিনের যন্ত্রণা মুক্তির স্বাদ।

তিনি এই দিন বলেন, ‘আমাকে বার বার একা করে দেওয়া হয়েছে। কিন্তু আমি নয় আমরা। আর্সেনাল ২২ বছর পর ট্রফি পেয়েছ লিগ। ব্যর্থতা সাফল্যের অঙ্গ আমরা লড়াইয়ের ছিলাম আছি থাকব।’ তাঁর কথায় বারবার যে যন্ত্রণা প্রকাশ পাচ্ছিল সেখান থেকেই বোঝা যাচ্ছিল এই জয় কতটা গুরুত্বপূর্ণ ছিল দলের কাছে (East Bengal)।

দীর্ঘদিন ধরে বারবার মন ভেঙেছে সমর্থকদের। সেই কষ্টের চোখের জল মিশে গেল আনন্দ অশ্রুতে। সেই একই আবেগে ভাসলেন দলের প্লেয়ার থেকে শীর্ষ কর্তারা আর তাঁদের পাশে সেই আবেগে রোশনাই জ্বাললেন ক্লাবের সমর্থকরা। কিন্তু এর আগে বহুবার কটাক্ষের স্বীকার হতে হয়েছে দলকে। সেই নিয়েও কথা বললেন দেবব্রত সরকার।
আরও পড়ুন: Aishwarya Cannes: ২৪ বছর পেরিয়েও কানে উজ্জ্বল ঐশ্বর্য: লুমিনারা গাউনে মাতালেন রেড কার্পেট
তিনি বলেন, ‘আমি ইস্টবেঙ্গল ক্লাবে শুনতাম জ্যোতিষ দা ক্লাবের প্রাণ তাকেও গালি দেওয়া হয়। কিন্তু ভাল কাজ করলে সমালোচনা শুনতে হয়। শ্রী সিমেন্টে এর সময় অনেক সাংবাদিক তাদের কাছে গিয়েছিল কিন্তু আমরা তাদের বলেছিলাম। তোমাকে আমার কাছে আসতে হবে। আমরা এই দল ধরে রাখতে চাই। আরও ভাল করতে চাই। কোথায় উন্নতি চাই সেটা কোচ বলতে পারবেন।’
দেবব্রত সরকার আরও যোগ করেন, ‘আমরা প্রথম দিন থেকে বলেছি আমরা ক্লাবের পাশে আছি। ট্রফি ক্লাবে থাকবে বাক্স বন্দি হয়ে কোথাও যাবে না। প্লেয়ারদের বোনাস ইমামি ঘোষণা করেছে হয়ত।’ ইরানে খেলার বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন সেই নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। প্রসঙ্গত ইরানে খেলতে না সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল মোহনবাগান দলকে (East Bengal)।


