Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদ পূরণের উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার(Vacancy Report)। আগামী ৩ জুনের মধ্যে সমস্ত সরকারি বিভাগের কাছে খালি পদের সুনির্দিষ্ট খতিয়ান বা ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে অর্থ দফতর।
শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত (Vacancy Report)
নির্দেশিকায় বলা হয়েছে, প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করা এবং পরিষেবা প্রদানকে আরও কার্যকর করতে বিভিন্ন দফতরের শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
বেশ কিছু পদ দীর্ঘদিন ধরে শূন্য (Vacancy Report)
বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের বহু দফতরেই বেশ কিছু পদ দীর্ঘদিন ধরে শূন্য হয়ে পড়ে রয়েছে। নবান্নের অর্থ দফতরের তরফে সমস্ত প্রশাসনিক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব ও সচিবদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে।
আরও পড়ুন: Aishwarya Cannes: ২৪ বছর পেরিয়েও কানে উজ্জ্বল ঐশ্বর্য: লুমিনারা গাউনে মাতালেন রেড কার্পেট
শূন্যপদের রিপোর্ট তৈরির নির্দেশ (Vacancy Report)
নির্দেশ অনুযায়ী, প্রতিটি দফতরকে তাদের অধীন দফতর, ডিরেক্টরেট এবং আঞ্চলিক কার্যালয়গুলির পৃথকভাবে বিস্তারিত শূন্যপদের রিপোর্ট তৈরি করতে হবে। ১ মে ২০২৬ পর্যন্ত তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে।



