Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ঋষি চ্যাটার্জি, শিলিগুড়ি: রাজ্য বিজেপি সরকার (Illegal Sand Smuggling) আসার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শক্ত হাতে দমন করতে চেষ্টা করছেন দুর্নীতি। আর এই আবহেই অবৈধ বালি পাচার রোখার জন্য করা নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে। এর পরই অবৈধ বালি খাদান গুলি ইতিমধ্যেই বন্ধ হয়ে পড়ে রয়েছে।
ট্রাক্টরের উপর নজরদারি (Illegal Sand Smuggling)
এই ঘটনার মাঝে পুলিশের চোখে ধুলো দিয়ে ফাঁসি দেওয়া ব্লকের (Illegal Sand Smuggling) বিধান নগর এলাকায় বেশ কিছু ট্রাক্টর চালক অবৈধভাবে কখনো রাতের অন্ধকারে আবার কখনো ভোররাতে বালি পাচার করছে, এমনই অভিযোগ উঠে আসে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার এলাকার মানুষ ও বিজেপির বিধাননগর মন্ডলের পক্ষ থেকে অবৈধভাবে বালি পাচারের সঙ্গে যুক্ত থাকা ট্রাক্টর এর উপর নজরদারি চালায়।
আরও পড়ুন: Falta Repoll: ভোট গণনার জোর প্রস্তুতি, কেন্দ্রীয় নিরাপত্তা কড়াকড়ির মধ্যে ফলতা বিধানসভার ভোট গণনা
পুলিশের জালে ধরা, চালক পলাতক
রবিবার অবৈধভাবে মহানন্দা নদী থেকে বালি বোঝাই করে নিয়ে যাবার সময় নাম্বার বিহীন অবস্থায় একটি ট্রাক্টরকে আটক করে স্থানীয়রা, এরপরই খবর দেওয়া হয় ফাঁসি দেওয়ার বিধান নগর থানার পুলিশকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে গাড়ির চালক সুযোগ পালিয়ে যায়। অপরদিকে অবৈধ বালি পাচারের অভিযোগে বালি বোঝাই ট্রাক্টরটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তবে প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পর কিভাবে নাম্বার বিহীন ট্রাক্টরে করে পুলিশের চোখে ধুলো দিয়ে অবৈধভাবে বালি পাচার করছে চালকেরা। তবে সমস্ত ঘটনার তদন্তে রয়েছে ফাঁসি দেওয়ার বিধান নগর থানার পুলিশ।


