Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তোলাবাজির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান। রাজারহাট ব্লকের জ্যাংড়া হাতিয়ারা দু’নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রিতা গাইন (New Town)। গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। ধৃত পঞ্চায়েত প্রধান রীতা গাইন রাজারহাট নিউটাউন বিধানসভার প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জীর ঘনিষ্ঠ বলে পরিচিত।আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে। ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর (New Town)
নিউটাউন শুলংগুরি দক্ষিণ পাড়ার বাসিন্দা উজ্জ্বল মহন্ত ২০২৪ সালে বাড়ি তৈরির সময় প্রধান ও এক পঞ্চায়েত সদস্য কাজ বন্ধ করে দেয়। পরে প্রধানের অফিসে ডাকা হয়। সেখানে যাওয়ার পর অভিযোগ তাদের কাছে পাঁচ লক্ষ্য টাকা দাবী করে, না দিলে কাজ করতে পারবে না। অভিযোগ এর পরে বাড়ির কাজ করার জন্য প্রথমে ২ লাখ টাকা ক্যাশ দেন।
আরও পড়ুন: Bulldozer Action: বেআইনি নির্মাণ রুখতে কড়া কলকাতা পুরসভা: জারি বুলডোজার অ্যাকশন

নিউটাউন থানায় অভিযোগ (New Town)
এর পর ধাপে ধাপে বাকি টাকা অন লাইনে পেমেন্ট করে। সেই সমস্ত তথ্য দিয়ে গভীর রাতে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে ভোর ৬ টা নাগাদ বাড়ি থেকে তুলে নিয়ে আসে পুলিশ এর পরেই জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয়। আজ তাকে বারাসাত কোর্টে তোলা হবে।



