Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিশ্বকাপের আগে দল ঘোষণা করেছে আর ব্রাজিল আর সেখানেই দেখে নেওয়া যাক তাঁদের গতি প্রকৃতি (FIFA World Cup)।
ব্রাজিলের দল বিশ্লেষণ (FIFA World Cup)
আসন্ন ফুটবল বিশ্বকাপকে মাথায় রেখে স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। সেই দলে জায়গা পেয়েছেন নেইমার তবে তাঁর বর্তমান ফর্ম এবং ফিটনেস নিয়ে বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। সেখানে নেইমারের স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে একদন যেমন খুশি তেমন আরেকদল সন্ধিহান। অনেকের মতেই এটা কিছুটা ফাটকা খেলার মত। আবার কেউ কেউ দাগিয়ে দিচ্ছেন ষ্টার পয়ারের জন্য তিনি সুযোগ পেয়েছেন দলে। তবে তার আগে ব্রাজিলের দল এবং তাদের প্লেয়ারদের গতি প্রকৃতি নিয়ে কিছুটা আলোচনা করা প্রয়োজন (FIFA World Cup)।
বিশ্বকাপ এখন দরজায় কড়া নাড়ছে আর কিছুদিন পরেই ফুটবলবিশ্ব রাত জাগবে। তাঁদের প্রিয় দলের জন্য গলা ফাটাবে আর সেখানে গলা ছিঁড়ে গেলেও কিছু যায় আসে না। যে দলের হয়ে সবথেকে বেশি মানুষ গলা ফাটায় তাদের মধ্যে অন্যতম দল হল ব্রাজিল। সেই দলকে নিয়ে বরাবর আলাদা উন্মাদনা কাজ করে। কিংবদন্তি পেলে হোক বা রবার্তো কার্লোস, কাকা হোক বা রিভাল্ডো, ব্রাজিলকে নিয়ে বরাবরই আশাবাদী ফুটবল বিশ্ব। সেই আশা দেখা গিয়েছিল নেইমারের মধ্যেও তবে নানান ঘাত-প্রতিঘাতের মধ্যে সেই নেইমার যেন পর্যন্ত আলোর বেলা। তবু সে ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন।
তবে দলের সাইড ব্যাক নিয়ে ভাবলে কিছুটা দুর্বলতা বা অনিশ্চিয়তার মেঘ ইতিমধ্যেই দেখা গিয়েছে। দলের কোচ শেষ কয়েকটি ম্যাচ দেখলে অনুমান করা যায় তিনি হয়ত ৪-২-৩-১ এ ছকেই মাঠে নামবেন। সেখানে সেন্টার ব্যাক গাব্রিয়েল আর মারকুইনহোস ঠিক থাকলেও বল ক্যারিং ডিফেন্ডার ডানে অ্যালেক্স সান্দ্রোর ফর্ম চিন্তায় রাখবে দলকে (FIFA World Cup)।
ব্রাজিলের ডিফেন্স নিয়ে যদিও বরাবর কিছু সমস্যা থেকেছে তবে এবারও যথেষ্ট চিন্তার কারণহয়ে থাকবে দুই সাইডব্যাক ট্রাঞ্জিশন। কার্লোর কাউন্টার অ্যাটাকিং খেলা একপ্রকার নিশ্চিত। তবে এরা ছাড়া দলের ভরসা করার মত আর কেউ নেইও। এখন দেখার কীভাবে সামলে দল এই বিষয়টা।
অন্যদিকে শ্লথ খেলা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কাসেমিরোকে। সেক্ষত্রে ফাস্ট ট্রাঞ্জিশনদের ভূমিকা নিয়ে কিছুটা সংশয় থাকছে। তবে শুরুটা যদি কাসেমিরো আর ব্রুনো করেন তবে দ্বিতীয় হাফে ফ্যাবিনহোকেই খেলতে চাইবেন দলের কোচ। ফ্যাবিনহো বক্স টু বক্স অনেক বেশি কার্যকরী বলেই মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা। আবার তিনি বল পাস দেওয়ার দিক থেকেও অনেকটাই এগিয়ে থাকবেন।
তবে দলের সবথেকে বড় প্রশ্ন রয়েছে নেইমারকে নিয়ে। তিনি নিঃসন্দেহে অনেক বড় নাম এবং অভিজ্ঞ। ফুটবলবিশ্বে অন্যতম সেরা প্রতিভা। সুতরাং অন্যদলের প্লেয়ারদের লক্ষ্য থাকবে নেইমার। সেক্ষত্রে বাকি প্লেয়ারর অনেকটাই স্বাধীনতা পাবেন খেলার ক্ষেত্রে। সেই কথা মাথায় রেখে হয়ত তাঁকে দলে রাখা হয়েছে তবে এবার কিন্তু সেই ছবি কিছুটা আলাদা। এবার ফোকাসে থাকবেন আরও দুই প্লেয়ার। রাফিনহা এবং এন্ড্রিক (FIFA World Cup)।
আরও পড়ুন: Gold Recovery: শান্তনু-ঘনিষ্ঠের বাড়ি থেকে বাজেয়াপ্ত ৪ কোটির সোনা!
তবে বর্তমানে নেইমারের ফর্ম কিন্তু চিন্তার। পরিসংখ্যানের বিচারের, গত তিন বছরে নেইমার মাত্র ২৭টি লিগ ম্যাচ খেলছেন। এই মরসুমে লিগ মিনিট মাত্র তাঁর মাত্র ৬৮২, যেটা বাকিদের থেকে অনেকটাই কম শুধু তাই নয় এই মরসুমেই তিনি চোট-আঘাতে জর্জরিত। বিশ্বকাপের আগে আবার কাফে চোট পেয়েছেন যা তাঁর বিশ্বকাপে অংশগ্রহণকে অনিশ্চিত করে তুলেছে।
তবে এই সব হিসেবে নিকেশ ভুলে ব্রাজিলের সমর্থকরা এখন তাকিয়ে আছেন বিশ্বকাপের দিকে। সেখানে যে যে কোন পরিসংখ্যান নিমেষে বদলে যেতে পারে সেটা সকলেই জানেন। এই ৯০ মিনিটে নতুন করে ইতিহাস লেখার এবং বিশ্বাপ জয়ের স্বপ্নে বুক বাঁধছেন দলের সমর্থকরা (FIFA World Cup)।


