Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: চিন সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। চিনা রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে। বৈঠকে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও উপস্থিত ছিলেন(China Pak Meet )।
ইরান আমেরিকা উত্তেজনা কমাতে সক্রিয় পাকিস্তান (China Pak Meet )
সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আসিম মুনির। ইরান সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের সামরিক গণমাধ্যম আইএসপিআর জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে আলোচনায় “ইতিবাচক অগ্রগতি” হয়েছে।
হরমুজ প্রণালি ঘিরে উদ্বেগ
চীন ও পাকিস্তান দুই দেশই হরমুজ প্রণালির অচলাবস্থায় বড় অর্থনৈতিক ঝুঁকিতে রয়েছে। বিশ্ব তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বিঘ্ন ঘটায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে বেইজিং ও ইসলামাবাদ।
চীনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন পাকিস্তানের “ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক” ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তানের প্রচেষ্টাকে সমর্থন করে চীন।
সিপেক ও প্রতিরক্ষা সহযোগিতা (China Pak Meet )
চার দিনের রাষ্ট্রীয় সফরে থাকা শাহবাজ শরিফের আলোচনায় দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপেক) প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হচ্ছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সিপেক চিনের সঙ্গে পাকিস্তানের গওয়াদর বন্দরকে সংযুক্ত করেছে।
আরও পড়ুন: Hajj Challanges: গরম-ইবোলা-যুদ্ধ : একাধিক চ্যালেঞ্জ এবারের হজে
স্থিতিশীলতার উপর বড় প্রভাব (China Pak Meet )
এ ছাড়া প্রতিরক্ষা সহযোগিতা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। চিন ও পাকিস্তান উভয়েই মনে করছে, পশ্চিম এশিয়ায় সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বের অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর বড় প্রভাব পড়তে পারে।



