Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বার্ষিক হজযাত্রা। বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশে এবার ১৫ লক্ষের বেশি ইসলাম ধর্মাবলম্বী ইতিমধ্যে অংশ নিতে পৌঁছেছেন। আগামী কয়েক দিনে এ সংখ্যা প্রায় ২০ লক্ষে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে(Hajj Challanges)।
হজ ঘিরে একাধিক চ্যালেঞ্জ (Hajj Challanges)
তবে এবারের হজকে ঘিরে রয়েছে একাধিক বড় চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা যুদ্ধবিরতি, ভয়াবহ তাপপ্রবাহ এবং সংক্রামক রোগের আশঙ্কা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
বেড়েছে হিটস্ট্রোক ও ডিহাইড্রেশনের ঝুঁকি
মক্কা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাচ্ছে। হজের বেশিরভাগ অনুষ্ঠান খোলা আকাশের নিচে হওয়ায় হিটস্ট্রোক ও ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়েছে। সৌদি কর্তৃপক্ষ ছায়াময পথ, মিস্ট ফ্যান, ঠান্ডা জলের ব্যবস্থা ও জরুরি মেডিক্যাল ইউনিট স্থাপন করেছে। তবু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অতিরিক্ত গরমে অসুস্থ হতে পারেন পুণ্যার্থীরা।
ইবোলা সংক্রমণ রুখতে ব্যবস্থা
অন্যদিকে আফ্রিকার কয়েকটি দেশে ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ায় সেই ঝুঁকিও গুরুত্ব পাচ্ছে। সৌদি আরব বিমানবন্দর ও সীমান্তে কড়া স্বাস্থ্য পরীক্ষা চালু করেছে। জনবহুল এলাকায় মাস্ক ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে।
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও ড্রোন নজরদারি (Hajj Challanges)
নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাব মাথায় রেখে মক্কার চারপাশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও ড্রোন নজরদারি মোতায়েন করা হয়েছে। যদিও বিশ্লেষকদের মতে, ইরান ইচ্ছাকৃতভাবে পবিত্র হজস্থানে হামলা চালাবে এ সম্ভাবনা খুবই কম।
আরও পড়ুন: Rubio India: আগ্রায় তাজমহল দর্শনে মার্কো রুবিও, কূটনীতির ফাঁকে সাংস্কৃতিক সফর
প্রযুক্তির ব্যবহারও নজর কাড়ছে (Hajj Challanges)
এবারের হজে প্রযুক্তির ব্যবহারও নজর কাড়ছে। বাধ্যতামূলক “নুসুক স্মার্ট কার্ড”, এআইভিত্তিক জনসমাগম নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ড্রোন পর্যবেক্ষণের মাধ্যমে লাখো মানুষের সমাগমে লক্ষ্য রাখা হচ্ছে।



