Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: OFS শুরু হতেই কোল ইন্ডিয়ার শেয়ারে পতন দেখা গেল (Coal India)।
পতনের কবলে কোল ইন্ডিয়ার শেয়ার (Coal India)
বুধবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ধাক্কা খেয়েছে শেয়ার মার্কেট। গিফ্ট নিফটি-ও ডাউন ছিল সকাল থেকেই তবে এর পাশাপাশি বড় ধাক্কা খেয়েছে কোল ইন্ডিয়ার শেয়ার। কেন্দ্রীয় সরকারের অফার ফর সেল ঘোষণার পরেই পতনের মুখে পড়েছে এই সংস্থার শেয়ার (Coal India)।
বুধবার তৃতীয় ট্রেডিং সেশনে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার দর ৫.৩০ শতাংশ পর্যন্ত কমে পৌঁছে যায় ৪৩৩.৯৫ টাকায়। এই দিন এই সংস্থার শেয়ার ট্রেডিং শুরু করে ৪২৯ টাকায়। আগের সেশনে এই সংস্থার শেয়ারের ক্লোসিং প্রায় ৪৫৮.১৫ টাকা।
একদিকে যেমন ধাক্কা খেয়েছে এই সংস্থার শেয়ার তেমন আবার স্বল্পমেয়াদে এখনও পর্যন্ত ইতিবাচক রিটার্ন দিয়েছে। চলতি বছরে এই সংস্থার স্টক বেড়েছে ৮.৪৫ শতাংশ। এক বছরে এর বৃদ্ধির পরিমাণ ৮.৫৯ শতাংশ। তিন বছরে এই সংস্থা রিটার্ন দিয়েছে ৮০ শতাংশ। বিগত পাঁচ বছরে লগ্নিকারীরা এই সংস্থার স্টক থেকে রিটার্ন পেয়েছে ২০০ শতাংশ।

কেন্দ্রীয় সরকার অফার ফর সেলের মাধ্যমে কোল ইন্ডিয়ার ২ শতাংশ শেয়ার বিক্রির ঘোষণা করেছে। এই সংস্থা স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে এমনটাই জানিয়েছে। এই অফার চলবে ২৭ থেকে ২৯ মে পর্যন্ত। এর অফার প্রাইস নির্ধারিত করা হয়েছে ৪১২ টাকা। যা মঙ্গলবারের ক্লোসিং প্রাইসের থেকে ১১.২ শতাংশ কম (Coal India)।
আরও পড়ুন: Purba Medinipur: সরকারি ত্রিপল কাণ্ডে ফাঁসলেন প্রাক্তন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ
কেন্দ্রীয় সরকার প্রথম ধাপে ৬.১৬ কোটি ইক্যুইটি শেয়ার বিক্রি করার কথা জানিয়েছে। যা এই সংস্থার পেইড-আপ ইক্যুইটি ক্যাপিটালের ১ শতাংশ। তবে অতিরিক্ত চাহিদা থাকলে সেটা বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে মোট ইস্যুর আকার দাঁড়াতে পারে ১২.৩২ কোটি শেয়ার বা সংস্থার মোট ইক্যুইটির ২ শতাংশ।
২৭ মে অফার ফর সেল খোলা থাকবে নন রিটেল লগ্নিকারীদের জন্য। আবার ২৯ মে সেই অফার খোলা থাকবে রিটেল লগ্নিকারীদের জন্য। আবার আগের দিন আনঅ্যালটেড বিড থাকা নন-রিটেল বিনিয়োগকারীরও অংশ নিতে পারবেন বলেই জানানো হয়েছে (Coal India)।


