Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ট্রেডিং সেশনের শুরু থেকে শেষ পর্যন্ত ক্রেতারাই বাজার নিয়ন্ত্রণ করেছেন বলেই জানিয়েছেন বিশ্লেষকরা (Bullish Patterns)।
তিন স্টকে বুলিস প্যাটার্ন (Bullish Pattern)
মার্কেটে ট্রেডাররা মনে করেন দেশের শেয়ার বাজারে প্রযুক্তিগত বিশ্লেষণের ক্ষেত্রে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি তিন স্টকে তৈরি হয়েছে ‘হোয়াইট মারুবোজ়ু’ নামক এক বুলিশ প্যাটার্ন। এই তালিকায় রয়েছে ট্রেন্ট, সিমেন্স এনার্জি ইন্ডিয়া এবং হিন্দুস্থান অ্যারোনটিক্স-এর মত নাম। এই ধরণের প্যাটার্ন সাধারণত শক্তিশালী কেনাকাটা এবং শেয়ারের দামবৃদ্ধির ইঙ্গিত দিয়ে থাকে (Bullish Pattern)।
এটি একটি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটি তখন তৈরি হয় যখন কোনও নির্দিষ্ট ট্রেডিং সেশনে শেয়ারের ওপেনিং প্রাইসই দিনের সর্বনিম্ন স্তরে থাকে এবং ক্লোসিং প্রাইস হয় দিনের সর্বোচ্চ স্তরে। চার্টে এটি একটি লম্বা সাদা বা সবুজ ক্যান্ডেল হিসেবে প্রতিফলিত হয়। এটি বোঝায় যে ট্রেডিং সেশনের শুরু থেকে শেষ পর্যন্ত ক্রেতারাই বাজার নিয়ন্ত্রণ করেছেন এবং বিক্রেতারা উল্লেখযোগ্য চাপ তৈরি করতে পারেননি।
ট্রেন্ট
টাটা গোষ্ঠীর এই সংস্থা দেশের সংগঠিত রিটেল সেক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থাগুলির মধ্যে অন্যতম। এই সংস্থা পরিচালনা করে ওয়েস্টসাইড এবং Zudio-র মতো জনপ্রিয় ব্র্যান্ড পরিচালনা করে। এই সংস্থা সুবিধা পাচ্ছে রিটেল সম্প্রসারণের। এই দিন সংস্থার স্টকটি বেড়েছে ৭.০৭ শতাংশ (Bullish Pattern)।
সিমেন্স এনার্জি ইন্ডিয়া
সিমেন্স এনার্জি ইন্ডিয়া এনার্জি ও বিদ্যুৎ পরিকাঠামো খাতে কাজ করে এবং বিদ্যুৎ উৎপাদন, ট্রান্সমিশন এবং গ্রিড-সংক্রান্ত পরিষেবা প্রদান করে। দেশে বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নের প্রবণতা সংস্থাটির ব্যবসার পক্ষে ইতিবাচক প্রভাব ফেলেছে বলেই জানিয়েছেন বিশ্লেষকরা। এই দিন স্টকটি ৪.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে (Bullish Pattern)।
আরও পড়ুন: Thursday Horoscope 2026: গ্রহের অবস্থান বদল! ব্যবসায় নতুন সুযোগের ইঙ্গিত কোন রাশির?
হিন্দুস্তান অ্যারোনটিক্স
প্রতিরক্ষা ও মহাকাশ খাতের রাষ্ট্রায়ত্ত সংস্থা HAL দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্স নির্মাতা। এই সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং বিভিন্ন প্রতিরক্ষা প্ল্যাটফর্ম তৈরিতে। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় উৎপাদন বৃদ্ধির উপর সরকারের জোর HAL-এর দীর্ঘমেয়াদি সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই দিন শেয়ারটি ৪.৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে (Bullish Pattern)।


