Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৈভবের প্রশংসায় শচীন। আইপিএল-এর তরফ থেকে করা এক ভিডিও-তে সেই নিয়ে মুখ খুললেন এই তরুণ তুর্কি (Sachin Tendulkar)।
শচীনের বিশেষ বার্তা বৈভবকে (Sachin Tendulkar)
বয়স যে একটা সংখ্যা মাত্র সেটা বহু ক্ষেত্রে বারবার প্রমাণিত হয়েছে। একদিকে যেমন দেখা গেছে বিরাট কোহলি বা রোনাল্ডোকে বয়সের সখা উপেক্ষা করে দাপিয়ে বেড়াতে তেমন আবার মাত্র ১৫ বছর বয়সে বিশ্ব ক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। আইপিএল-এর এলিমিনেটর ম্যাচে ২৯ বলের ৯৭ রানের ঝোড়ো ইনিংস তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের আরেকটা আভাস (Sachin Tendulkar)।
সেই ম্যাচেই তিনি ক্রিস গেইলের রেকর্ড। ১২তা ছক্কা মেরে গেইলের দীর্ঘদিনের অক্ষত থাকা রেকর্ড ভেঙেছেন এই তরুণ তুর্কি। এই বয়সেই তিনি মুগ্ধ করেছেন বিশ্বের কিংবদন্তিদের। এখন যে তিনি ভারতীয় সিনিয়র দলে সুযোগ পাওয়ার জোরালো দাবিদার সেটা এক কথায় সবাই মেনে নেবেন। আর সেটা এই বছর হলে ভাঙবেন ক্রিকেটের ‘ঈশ্বর’ শচীনের রেকর্ড। এবার স্বয়ং শচীন প্রশংসায় ভরালেন বৈভবকে। বৈভবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শচীন তেন্ডুলকর। সেই বার্তায় আবেগে ভেসেছেন বৈভব। এই নিয়ে এবার মুখ খুললেন বিস্ময় বালক।

বৈভবের এই দুরন্ত ইনিংস দেখার পর মাস্টার ব্লাস্টার লেখেন, ‘বৈভব সূর্যবংশীর ব্যাট সুইং অসাধারণ। আরও বেশি চোখে পড়ার বিষয় হল, লেগ-স্টাম্পের দিকে আসা বল খেলার সময়ে ও খুব সুন্দরভাবে ফ্রন্ট ফুট সরিয়ে জায়গা তৈরি করে নেয়। এই কারণেই মনের মতো শট খেলে বড় রান করতে পারে বৈভব। এক কথায় ওর এই ইনিংস দুর্দান্ত ছিল (Sachin Tendulkar)।’

আরও পড়ুন: Stocks: শেষ ট্রেডিংয়ের দিকে নজর লগ্নিকারীদের
১৫ বছরের এই বিস্ময় বালককে নিয়ে শচীনের এই দরাজ প্রশংসা মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। তবে সেই তালিকায় রয়েছে যুবরাজ সিং, কাইফ, সৌরভের নামও। ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল নিজেই এই বিস্ময় বালককে ‘সিক্স মেশিন’ তকমা দিয়েছেন।
বৃহস্পতিবার আইপিএল-এর পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে বৈভবকে শচীনের এই বার্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘খুব ভাল লাগছে স্যর। এমন বার্তা আমাকে অনুপ্রাণিত করে্। আমি তো জানতামই না উনি আমাকে নিয়ে পোস্ট করেছেন। সকলেই জানে উনি ক্রিকেটের ভগবান। ওঁর মতো কিংবদন্তি যদি আমাদের নিয়ে ট্যুইট করে থাকেন, তাহলে সেটা অবশ্যই গর্বের বিষয় (Sachin Tendulkar)।’


