Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: প্রশ্ন ফাঁসের পর ফের NEET UG ২০২৬-র পরীক্ষা হতে চলেছে ২১ জুন। প্রশ্নপত্র পরিবহণে ভারতীয় বায়ুসেনা (IAF)-কে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার(NEET Re-exam)। প্রশ্নফাঁস রোধ এবং পরীক্ষার নিরাপত্তা আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
পরীক্ষার নিরাপত্তায় একযোগে সরকারি সংস্থা (NEET Re-exam)
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ধর্মেন্দ্র প্রধান বলেন, পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিচালনার জন্য সরকার ‘হোল-অফ-গভর্নমেন্ট অ্যাপ্রোচ’ অনুসরণ করছে। এই ব্যবস্থায় ডাক বিভাগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্য সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলি একযোগে কাজ করবে।
যুক্ত করা হচ্ছে বায়ুসেনাকেও
শিক্ষামন্ত্রী জানান, অতীতেও ডাক বিভাগ ও বিভিন্ন সরকারি সংস্থা পরীক্ষার প্রশ্নপত্র নিরাপদে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এবার অতিরিক্ত নিরাপত্তা এবং দ্রুত পরিবহণ নিশ্চিত করতে ভারতীয় বায়ুসেনাকেও যুক্ত করা হচ্ছে।
পরীক্ষা আয়োজনে গুরুত্ব
ধর্মেন্দ্র প্রধান বলেন, “জুন মাসে আবহাওয়াজনিত নানা চ্যালেঞ্জের কথা মাথায় রেখে প্রশ্নপত্র নির্ধারিত কেন্দ্রে সময়মত পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় বায়ুসেনার সহায়তা নেওয়া হবে। সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত এবং অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষা আয়োজনের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।”
উচ্চপর্যায়ের বৈঠক (NEET Re-exam)
এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশ্নফাঁস রোধ, পরীক্ষার নিরাপত্তা জোরদার এবং প্রশ্নপত্র পরিবহণের নতুন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই বায়ুসেনাকে এই কাজে যুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।
আরও পড়ুন: Primary TET SC: দেশজুড়ে প্রাথমিকে কোন বড় রায় সুপ্রিম কোর্টের?
পরীক্ষা বাতিল, নিয়মের কড়াকড়ি (NEET Re-exam)
৩ মে অনুষ্ঠিত NEET UG ২০২৬ পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর তদন্ত শুরু হয়। তদন্তে পরীক্ষার আগে কিছু প্রশ্নের সঙ্গে মিল থাকা প্রশ্ন বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ১২ মে জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) পরীক্ষাটি বাতিল করে এবং ২১ জুন নতুন করে পরীক্ষার ঘোষণা করে। এই পরীক্ষাকে ঘিরে যাতে কোনও ধরণের অনিয়ম না ঘটে, সে জন্যই এবার কড়া নিরাপত্তা গ্রহণ করছে কেন্দ্র সরকার।



