Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর প্লে-অফে কলকাতা নাইট রাইডার্স উঠতে না পারলেও ইডেন গার্ডেন্সে পুরস্কার পেল সকলকে পিছনে ফেলে (Eden Gardens)।
সবাইকে ছাপিয়ে কলকাতা প্রথম (Eden Gardens)
চলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের মরশুম একদমই ভাল যায়নি। শেষ দিকে লড়াই চালালেও প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে নাইট বাহিনী। সপ্তম স্থানে শেষ করেছে এবার রাহানেরা। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কলকাতা দখল করল প্রথম স্থান। এই নিয়ে চার বার। আইপিএল-এর সেরা মাঠ এবং পিচের পুরস্কার পেল ক্রিকেটের নন্দন কানন। পুরস্কার স্বরূপ পেল ৫০ লক্ষ টাকা। গত বার এই ইডেনের পিচ নিয়ে বিতর্ক থাকলেও এবার তেমন কোনও বিতর্কের মুখে পড়তে হয়নি । বিতর্কের পরোয়া না করে ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনি এ রকম পিচই বানাবেন (Eden Gardens)।
সেরা পিচের পুরস্কার পাওয়ার পর স্বাভাবিকভাবেই খুশি সুজন। তিনি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এই নিয়ে চার বার সেরা পিচের পুরস্কার পেলাম। যুগ্মভাবে এবার। তিন বার একক ভাবে। পরিশ্রমের পুরস্কার পেলে ভাল তো লাগবেই।’

তবে গতবার কলকাতা নাইট রাইডার্স মুখ থুবড়ে পড়ার পর সরাসরি পিচকে দায়ী করেছিলেন নাইট অধিনায়ক রাহানে। তিনি অভিযোগ করেছিলেন ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেট চেয়েছিলেন তাঁরা। কিন্তু সেটা দেওয়া হয়নি। সেই সময়েও রাহানের এমভিযোগ মানতে নারাজ ছিলেন সুজন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনেই তিনি প্রস্তুত করেছিলেন পিচ (Eden Gardens)।
আরও পড়ুন: Dev: নতুন সরকার আসায় আশাবাদী দেব!
আগের বক্তব্যে অনড় থেকে তিনি জানিয়েছেন, ‘গতবারের কেকেআর-এর কোচ, অধিনায়ক ও দু’জন ধারাভাষ্যকার পিচ নিয়ে প্রশ্ন তুলেছিল। আর কেউ তো কিছু বলেননি। কী রকম পিচ হবে তা নিয়ে বোর্ডের স্পষ্ট নির্দেশ রয়েছে। সেই নির্দেশ মেনে আমি পিচ বানাই। অতীতে বানিয়েছি। ভবিষ্যতেও বানাব।
সদ্য শেষ হওয়া আইপিএল-এ সাতটি ম্যাচের মধ্যে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটি ভেস্তে গেছিল বৃষ্টির জন্য। বাকি ৬টি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে কলকাতা। অর্থাৎ কলকাতা বা বিপক্ষ দল সবাই সমান সুবিধা পেয়েছে পিচ থেকে। এই পিচেই সর্বাধিক উঠেছে ২৪৭ রান। এই পিচেই ওমান তালে লড়াই হয়েছে ব্যাটসম্যান এবং বোলারদের। কেউই বিশেষ সুবিধা পাননি আর সেই কারণেই সেরার পুরস্কার পেল ইডেন (Eden Gardens)।


