Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ার যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের পিঙ্গলেশ্বর গ্রামের ঘটনা (North 24 Parganas)। আজ সকাল বেলায় তার নিজের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। গত রবিবার ৩১ শে মে এলাকার মানুষের অভিযোগ- স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতে ১২ টি ব্যাটারিচালিত ময়লাফেলা গাড়ি (টোটো) সরকার থেকে দেওয়া হয় ।

স্থানীয়দের অভিযোগ (North 24 Parganas)
কিন্তু গত তিন বছর আগে দেওয়া হয় এই গাড়িগুলো। ১২ টি টোটো প্রধান তার নিজের বাড়িতে নিয়ে গিয়ে একটি পার্শ্ববর্তী একজনের আম বাগানে রেখে দেয় । কিন্তু তারপরে এলাকার মানুষ দেখে ১২টি টোটো থেকে এখন ৩টি টোটো আছে। বাদবাকি ৯টি টোটো বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের ।
থানায় অভিযোগ দায়ের (North 24 Parganas)
এলাকার মানুষ ঘটনা জানতে পেরে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগের পরেই বাকি ৩ টি টোটো যার বাগানে রেখেছিল তারা সকলে মিলে নিয়ে প্রধানের বাড়ির ভেতরে রেখে আসে । সেই সময় গ্রামের একজন বাধা দিতে গেলে তাকে ধরে বেধড়ক মারধর করা হয় , অসুস্থ গ্রামবাসী প্রথমে বাদুরিয়া গ্রামীণ হাসপাতালে গিয়ে চিকিৎসা করে এবং পরে বাদুড়িয়া থানায় মারধোর সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করে।

ঘটনায় বাদুড়িয়া থানার পুলিশ (North 24 Parganas)
পুরো ঘটনা ঘটিয়ে দেখতে ঘটনা চলে আসে বাদুড়িয়া থানার পুলিশ। পলাতক ছিল প্রধান গতকালকের সন্ধ্যা বেলা বাড়িতে আসে আজ সকাল বেলার তার ঘর থেকে গলায় দড়ি দেয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে। বাসিন্দাদের অভিযোগ টোটো গাড়ির ব্যাটারি চুরি করা এবং দুর্নীতির অভিযোগ তিনি মানতে পারেননি সেই অপমানে তিনি কয়েকদিন ভুগছিলেন তার জন্য আত্মঘাতী হয়েছে বলে মনে করছেন পরিবারের লোক।
আরও পড়ুন: RG Kar Hospital: আরজি কর কাণ্ডে বড় মোড়, আখতার আলি ও শশীকান্ত চন্দকের বিরুদ্ধে চার্জ
সূত্রে জানা যায়
পাশাপাশি এলাকা সূত্রে জানা যাচ্ছে ওই পঞ্চায়েত প্রধান কন্ট্রাক্টর সহ বিভিন্ন লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন সেই ধারের টাকা দিতে পারছিলেন না তার কারণেই ঘটনা বলে মনে করছে সাধারণ মানুষ আসলে এই মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানা পুলিশ।



