Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কোচ হিসেবে এসেছিলেন লাল-হলুদ শিবিরে, ইতিহাস রচনা করে বিদায় জানালেন অস্কার (Oscar Bruzon)।
শেষ হল অস্কার যুগ (Oscar Bruzon)
‘আসলেন, দেখলেন জয় করলেন, চলে গেলেন’, এই কথাটা সবার জন্য প্রযোজ্য না হলেও কারোর কারোর জন্য ভীষণ রকম প্রযোজ্য। তাঁর সেই আগমন এবং যাত্রাপথ যে শুধুই মধুর তা নয় বরং অনেক উত্থান পতন পেরিয়ে অবশেষে এসেছে সাফল্য। হাসি ফুটেছে সবার মুখে, তৈরি হয়েছে ইতিহাস। তেমনই এক বাস্তবিক যাত্রাপথ ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon)।
জল্পনা ছিল বা চলছিল অনেকদিন ধরেই এবার সেটাই সত্যি হল। ইস্টবেঙ্গল তাঁবুতে এখন বিদায়ের সুর। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল ইস্টবেঙ্গলকে বিদায় জানাচ্ছেন আইএসএল জয়ী কোচ অস্কার ব্রুজো। আইএসএল জয়ের আগে থেকেই এই নিয়ে চর্চা চললেও অনেকেই আইএসএল জয়ের পর আশা দেখছিলেন যদি অস্কার থেকে যান কিন্তু সেই আশা আর বাস্তবায়িত হল না। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় অস্কার জানিয়ে দিলেন নতুন মরশুমে ইস্টবেঙ্গল ম্যাচের সময় মাঠের লাইনে আর দেখা যাবে না তাঁকে। আত্মবিশ্বাসী অতচ সেই সতর্ক চোখ জোড়া আর সাক্ষী থাকবে না লাল-হলুদের অন্দরের প্রতিটা রক্ষক্ষরণের। শেষ হল মশাল শিবিরে স্প্যানিশ ছোঁয়া।

ইদানিং কালে ইস্টবেঙ্গল সমর্থকদর শুধুই শুনতে হয়েছে কটাক্ষ। গৌরবের কথা বলতে বারবার টানতে হয়েছে অতীতের ধুলো জমা ট্রফির ইতিহাস, বারবার মোহনবাগানের সামনে নেমে মেনে নিতে পরাজয় সেই দলই আবার ঘুরে দাঁড়িয়েছিল এই মায়েস্ত্রোর প্রশিক্ষণে। অস্কারকে ঘিরেই আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে ইস্টবেঙ্গল। যে দলের জন্ম লগ্ন থেকে রয়েছে অস্তিত্বের লড়াই সেই দলই আবার নতুন করে হতাশার অন্ধকার কাটিয়ে এগিয়ে থাকে আলোর দিগন্তে (Oscar Bruzon)।
এই সময় একটা গানের লাইন বারবার মনে পড়ে যেতে পারে আর সেটা হল, ‘দূরের দিগন্তে প্রশ্ন হাজার, মাটিতে পা তাই পড়ল রাজার।’ দীর্ঘ ব্যর্থতা থেকে যখন প্রশ্ন নিচ্ছে হাজার প্রশ্ন সেই সময় অস্কার দায়িত্ব নেন দলের। তাঁর হাত ধরেই ইস্টবেঙ্গল হল ভারত সেরা। ভারতে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আইএসএল-এর খেতাব এল ইস্টবেঙ্গল তাঁবুতে।
এর আগে শিল্ড এবং সুপার কাপ ফাইনালে পৌঁছেও খেতাব জয় অধরা থেকে গেছিল। ইতিহাস জন্ম নেয় ব্যর্থতা থেকে কিন্তু মনে রাখা হয় অর্জনের গল্প। সেই অস্কারের নাম লেখা থাকবে অস্কারের নামে। দলের কারিগর হিসেবে তিনি লড়াই করে উত্থান এক দলকে আবার নতুন করে জোট বেঁধে লড়াই করার সাহস জুগিয়েছেন, লড়াই করার ভাষা জুগিয়েছেন (Oscar Bruzon)।
সোশ্যাল মিডিয়ায় লাল-হলুদ সমর্থকদের উদ্দেশে খোলা চিঠি লেখেন অস্কার। সেখানে তাঁর লেখায় সমর্থকদের চোখে এনে দিয়েছে জল। তিনি লেখেন– ‘অত্যন্ত আবেগের সঙ্গে আমি এই কথাগুলো আপনাদের লিখছি। আমাদের সমর্থক, আপনারাই ইস্টবেঙ্গলের হৃদয় ও আত্মা। এই মরশুমটি আমি সারাজীবন মনে রাখব। ইন্ডিয়ান সুপার লিগ জয় ছিল এক ঐতিহাসিক জয়, এবং সিনিয়র দলের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তি এই সাফল্যের সম্পূর্ণ দাবিদার। তাঁরা অসাধারণ পেশাদার এবং তার চেয়েও বড় কথা, অসাধারণ মানুষ।’
আরও পড়ুন: CM Suvendu Adhikari: দিল্লি সফর মুখ্যমন্ত্রীর, কোন কোন বৈঠকে যোগ দেবেন শুভেন্দু?
সেই সফল হয় যে সাফল্যের পাশাপাশি মনে রাখে ব্যর্থতার কথাও। তিনিও সেই কথা উল্লেখ করে লেখেন, ‘আমরা আরও দুটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিলাম আইএফএ শিল্ড এবং সুপার কাপ। দুর্ভাগ্যবশত, দুটি ম্যাচই টাইব্রেকারে হেরে যাই। সেই হার গভীরভাবে কষ্ট দিয়েছিল, কিন্তু সেই ধাক্কা সামলে উঠে যে চরিত্র, দৃঢ়তা এবং মানসিক শক্তি এই দল দেখিয়েছে এবং শেষ পর্যন্ত আইএসএল জয় করেছে, তা আমাদের সকলের গর্বের বিষয়।
অস্কার চলে যাওয়ার পর এখন ইস্টবেঙ্গলের সামনে বড় চ্যালেঞ্জ নতুন কোচ খুঁজে আনা। কাজটা মোটেও যে সহজ হবে তা না। এখন বাকি অনেক প্লেয়ারকে ধরে রাখতেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে লাল-হলুদ শিবিরকে। অস্কার ছেড়ে চলে যাওয়ায় এই কথাটা আর বলা যাবে না, ‘প্রশ্নগুলো সহজ, উত্তরও তো জানা (Oscar Bruzon)।’
জোড়া ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে
একদিকে আইএসএল জয়ী কোচ ছাড়লেন ইস্টবেঙ্গল আর অন্যদিকে ইমামির সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের বৈঠক ফলপ্রসূ হল না। কেউ এই বিষয়ে মুখ না খুলতে চাইলেও সূত্রের খবর ইমামির সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে লাল-হলুদ শিবিরের। যতই এই বৈঠককে নিষ্ফলা মনে করা হোক সূত্রের খবর অনুযায়ী ইমামি আর ইনভেস্ট করতে আগ্রহী নয়। তার প্রধান কারণ ভারতীয় ফুটবলের অনিশ্চিয়তা। আইএসএল নিয়ে জটিলতা রয়েছে এবং ইস্টবেঙ্গলের আগামীর রোডম্যাপ সম্পর্কে ধোঁয়াশা রয়েছে আর সেই সব কারণে ইমামি আর আগ্রহী নয়। সুতরাং যদি এই মুহূর্তে জোড়া সংকটের মুখে ইস্টবেঙ্গল শিবির (Oscar Bruzon)।


