Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত সরকার বিদেশি নাগরিকদের জন্য অভিবাসন সংক্রান্ত নিয়ম আরও কঠোর করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ) সম্প্রতি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস-এ সংশোধন এনে ১৮০ দিনের বেশি ভারতে থাকতে ইচ্ছুক বিদেশিদের জন্য নতুন নিবন্ধন বিধি কার্যকর করেছে(New Immigration Rule)।
আরও কঠোর অভিবাসন সংক্রান্ত নিয়ম (New Immigration Rule)
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি নাগরিকদের আর ১৮০ দিনের সীমা অতিক্রম করার পরে নিবন্ধনের সুযোগ থাকবে না। বরং অনুমোদিত থাকার মেয়াদ শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে(New Immigration Rule)। আগে ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসাধারীরা অতিরিক্ত থাকার জন্য ১৮০ দিন পূর্ণ হওয়ার পর ১৪ দিনের মধ্যে নিবন্ধন করতে পারতেন। এখন সেই সুবিধা তুলে দেওয়া হয়েছে।
এছাড়া যেসব বিদেশির ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি, কিন্তু একটানা ১৮০ দিনের বেশি থাকার অনুমতি নেই, তাদেরও ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে। ক্যালেন্ডার বছরে নির্ধারিত সীমা অতিক্রমের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভবিষ্যতে ১৮০ দিনের বেশি থাকার অনুমতি বা নিবন্ধনকে আর নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে দেখা হবে না। শুধুমাত্র জরুরি বা বিশেষ পরিস্থিতিতেই এই ধরনের অনুমোদন দেওয়া হবে(New Immigration Rule)।
অন্যদিকে, ভারতীয় নাগরিক ও বিদেশি নাগরিকের সন্তানদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। আগে এমন সন্তানের জন্ম হলে ৩০ দিনের মধ্যে অনলাইনে কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক ছিল। এখন যদি এক অভিভাবক ভারতীয় হন এবং সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেই রিপোর্টিংয়ের প্রয়োজন হবে না।
তবে পরে যদি ওই শিশু বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে এবং বিদেশি পাসপোর্ট পায়, তাহলে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানাতে হবে(New Immigration Rule)।
আরও পড়ুন: BD Chhatra League: বাংলাদেশে ছাত্রলিগ নিষিদ্ধের পর বহিষ্কার: সংবিধান ও ন্যায়বিচার নিয়ে নয়া বিতর্ক
নতুন নিয়মে হাসপাতাল, নার্সিংহোম ও দীর্ঘমেয়াদি চিকিৎসা সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ওপরও বিদেশি নাগরিকদের তথ্য রিপোর্ট করার অতিরিক্ত দায়িত্ব আরোপ করা হয়েছে। সরকার বলছে, এসব পদক্ষেপের লক্ষ্য হলো বিদেশিদের অবস্থান আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করা এবং অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করা(New Immigration Rule)।



