Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভার পরিষদীয় ইস্যুতে সোমবার আদালতের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। রাজ্যের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বহিস্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা হিসেবে নিয়োগকে বেআইনি হিসেবে আখ্যা দিয়ে আদালতে যাবে রাজ্যের প্রাক্তন শাসক দল। স্পিকার রথীন্দ্র বসুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে জোড়াফুল শিবির।
বিরোধী দলনেতা নির্বাচন (TMC)
তৃণমূলের (TMC) অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন বিধায়ক বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামকে সমর্থন করে। স্পিকার রথীন্দ্র বোস এর ভিত্তিতে ঋতব্রতকেই বিরোধী দলনেতার স্বীকৃতি দেন। এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
সই জাল কাণ্ড
এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাবিত করা হয়েছিল। সেই প্রস্তাব সমর্থনের জন্য যেসব সই নেওয়া হয়েছিল সেগুলো ছিল জাল, এমনটাই দাবি করেছিলেন তৎকালীন তৃণমূল নেতা ও বর্তমান বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। এই বিতর্ক প্রকাশ্যে আসার পরই, তৃণমূল সুপ্রিম এই দুই বিধায়ককে বহিস্কার করে। বর্তমানে এই জাল সই কাণ্ডের তদন্তের ভার রয়েছে সিবিআই-এর হাতে।
আরও পড়ুন: Police Assault Case: উত্তপ্ত ভাঙড়,অবৈধ নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত কলকাতা পুলিশ!
কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?
এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “রাজ্যসভায় ছিলেন উনি মাঠে নেমে রাজনীতি করেননি।”


