Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সিধু মান্ডি বাঁকুড়া: পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে (BJP Panchayat Protest) পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির পঞ্চায়েত সদস্য ও স্থানীয় বিজেপি নেতৃত্ব। আজ বেলা প্রায় ১১টা নাগাদ রানিবাঁধ ব্লকের রুদড়া গ্রাম পঞ্চায়েত অফিসে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকরা পঞ্চায়েত অফিসে গিয়ে কর্মীদের বাইরে বের করে মূল গেটে তালা লাগিয়ে দেন।
দেওয়ালে পোস্টার সাঁটিয়ে প্রতিবাদ (BJP Panchayat Protest)
পাশাপাশি পঞ্চায়েত ভবনের দেওয়ালে পোস্টার সাঁটিয়ে (BJP Panchayat Protest) প্রতিবাদ জানানো হয়। পোস্টারে লেখা ছিল, “রুদড়া পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে আজ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পঞ্চায়েত অফিসে চাবি দিলাম। যতদিন না পর্যন্ত বিভিন্ন দুর্নীতির তদন্ত ও বিচার হচ্ছে এবং দোষীদের শাস্তি হচ্ছে, ততদিন পর্যন্ত পঞ্চায়েত বন্ধ থাকিবে।”
ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ! (BJP Panchayat Protest)
জানা গিয়েছে, তৃণমূল পরিচালিত রুদড়া গ্রাম পঞ্চায়েতে মোট ১২ জন সদস্যের মধ্যে ৭ জন তৃণমূল এবং ৫ জন বিজেপির। প্রধান ও উপপ্রধান দুজনেই তৃণমূলের। বিজেপির পঞ্চায়েত সদস্য থেকে স্থানীয় নেতৃত্বের অভিযোগ, ২০২৪-২৫ অর্থবর্ষে পঞ্চায়েতের একাধিক প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে। তাদের দাবি, বেশ কিছু ক্ষেত্রে কোনও কাজ না করেই টাকা তোলা হয়েছে। আবার কোথাও কাজের বিল মিটিয়ে দেওয়া হলেও বাস্তবে কাজের অস্তিত্ব নেই। এছাড়াও ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা বরাদ্দ হলেও অধিকাংশ ক্ষেত্রে মাত্র ৩ থেকে ৪ লক্ষ টাকার কাজ হয়েছে এবং বাকি অর্থ থছনছ করা হয়েছে বলে অভিযোগ।
আন্দোলনে নামতে বাধ্য
বিজেপি নেতৃত্বের দাবি, এই বিষয়ে আগেই ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ না হওয়ায় তারা আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন। তাদের আরও অভিযোগ, দুর্নীতির অভিযোগ সামনে আসার পর বিষয়টি চাপা দিতে তড়িঘড়ি কিছু কাজ শুরু করা হয়েছে।
আরও পড়ুন: Drug Smuggling Bust: সীমান্তে পাচারের আগেই পুলিশের জালে ২ পাচারকারী, উদ্ধার ১৯০ বোতল ফেনসিডিল
পরে বিজেপি নেতৃত্ব রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সঙ্গে যোগাযোগ করেন। বিজেপির দাবি, মন্ত্রী সাত দিনের মধ্যে অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসের পর দুপুর প্রায় আড়াইটে নাগাদ পঞ্চায়েত অফিসের তালা খুলে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে ব্যবস্থা না নিলে ফের আন্দোলনে আমার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। যদিও এই অভিযোগ প্রসঙ্গে রুদড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


