Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেশিরভাগ সেক্টরে চাপ দেখা গেলেও বহু ওষুধ প্রস্তুতকারী সংস্থার শেয়ার কেনার প্রবণতা লক্ষণীয় (Pharma Stocks)।
পতনের মধ্যেও ফার্মা স্টকে গতি (Pharma Stocks)
সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে গিফ্ট নিফটি থেকে ইঙ্গিত পাওয়া গেছিল নেগেটিভ স্টার্টের। যেমন ইঙ্গিত তেমন ফল। সপ্তাহের প্রথম দিনের প্রথম ট্রেডিং সেশনেই বড় ধাক্কা খেল শেয়ার মার্কেট। পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় বেড়েছে ক্রুড অয়েলের দাম (Pharma Stocks)।
ক্রুড অয়েলের এই দাম বৃদ্ধি প্রভাব ফেলেছে দেশের শেয়ার মার্কেটে। বিশ্ব বাজারে এই দাম বৃদ্ধি এবং বিশ্ব বাজারে বিক্রির চাপের কারণে সেনসেক্স এবং নিফটি-তে বড় অঙ্কের পতন দেখা গেছে। তবে এই পতনের আবহে উল্টো ছবি দেখা গেছে ফার্মা সেক্টরে। সেখানে আবার গতি দেখা গেছে।
সোমবার নিফটি ফার্মা সূচক বেড়েছে ১.২৫ শতাংশ। এর জেরে টানা চতুর্থ দিন এই সেক্টর উত্থানের মুখ দেখল। যে সময় অধিকাংশ সেক্টর হিমশিম খাচ্ছে এই সবচে আবহে এই উত্তান লক্ষণীয়। ওষুধ প্রস্তুতকারী সংস্থার শেয়ারে কেনার প্রবণতা দেখা গিয়েছে বেশ কয়েকদিনের ট্রেডিং সেশনে (Pharma Stocks)।

আরও পড়ুন: Mimi Chakraborty: মিমি-তনয় বিতর্কে বাড়ছে জটিলতা, নেটপাড়ায় মিমির হুঁশিয়ারি!
প্রথম ট্রেডিংয়ে সবচেয়ে ভাল পারফর্ম করেছে কয়েকটি ফার্মা শেয়ার
- JB Chemicals & Pharmaceuticals প্রায় ১.৮% বেড়েছে
- Alkem Laboratories প্রায় ১.৭% বেড়েছে
- Mankind Pharma প্রায় ১.৭% বেড়েছে
- Torrent Pharmaceuticals ১%-এর বেশি বেড়েছে
- Ajanta Pharma ঊর্ধ্বমুখী ছিল
- Dr Reddy’s Laboratories লাভে ছিল
- Gland Pharma-র শেয়ারেও বৃদ্ধি দেখা গিয়েছে
বিশ্লেষকদের মতে এমন অনিশ্চিত বাজারে লগ্নিকারীরা সাধারণত লগ্নি করেন তুলনামূলক এমন সেক্টরে যেখানে ঝুঁকি কম থাকে এবং যা বাকি সেক্টরের থেকে বেশি নিরাপদ। ফার্মা সেক্টর সেই তালিকায় অন্যতম। অর্থিনীতির হাল যেমনই হোক না কেন ওষুধ এবং স্বাস্থ্য পরিষেবার চাহিদা কমে না খুব বেশি। ফলে অন্যান্য স্টকের থেকে এই সেক্টর অনেক বেশি স্থিতিশীল (Pharma Stocks)।
এছাড়াও ফার্মা সেক্টরের স্টকের দাম শুধু অর্থনীতির উপর নির্ভর করে না। এই সেক্টরের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ নতুন ওষুধ বাজারে আনা, বিদেশে রপ্তানি, মার্কিন ও ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং গবেষণা-উন্নয়নের মতো বিষয়ও। সেই সব কারণেই এই স্টকের উত্থান বলেই জানাচ্ছেন এক্সপার্টরা (Pharma Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


