Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ ট্রেডিং সেশনে এই মেটাল স্টকের দাম ৯ শতাংশ বেড়ে এই সংস্থার শেয়ার দর হয়েছে ৪৭৫ টাকা (Hindustan Copper)।
এই মেটাল স্টকের উল্লেখযোগ্য বৃদ্ধি (Hindustan Copper)
বিগত কয়েক মাস ধরে বিশ্বের বাজারে তামার দামে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হিন্দুস্তান কপার লিমিটেডের শেয়ার দর। শেষ ট্রেডিং সেশনে ৯ শতাংশ বেড়েছে এই সংস্থার শেয়ার দর। গত শপথের চার ট্রেডিং সেশনে ২৩ শতাংশ বৃদ্ধি হয়েছে এই স্টকের। এই মাসের নিরিখে হিন্দুস্তান কপারের স্টক বেড়েছে ৪৫ শতাংশ। সেপ্টেম্বর মাস থেকে এই স্টকের দাম বেড়েছে প্রায় ১১০ শতাংশ। নিফটি মেটাল ইনডেক্সের স্টকগুলির মধ্যে টপ পারফর্মার হয়েছে হিন্দুস্তান কপার (Hindustan Copper)।
গোটা বিশ্ব এখন ফোকাস করেছে রিনিউয়েবল এনার্জির উপর। তামার ব্যবহার বিশেষ করে দেখা যাচ্ছে বৈদ্যুতিক যানবাহন, সৌর ও বায়ু শক্তি প্রকল্প এবং বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায়। এর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারও এই মেটালের দাম বৃদ্ধির কারণ।
একই সময়ে আফ্রিকার কয়েকটি বড় তামা খনিতে দুর্ঘটনা ও উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহে চাপ তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তামার দাম বাড়ছে দ্রুত। এ ছাড়াও যুক্তরাষ্ট্র তামার উপর সম্ভাব্য শুল্ক আরোপ করতে পারে বলে সেই আশঙ্কায় সে দেশে তামার আমদানি বেড়েছে। এর ফলে বিশ্বের অন্যান্য বাজারে তামার ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। যা এর দাম বৃদ্ধির একটা সম্ভাব্য কারণ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Dev:দেবের জন্মদিনে নিজের হাতে কেক খাওয়ালেন রুক্মিনী: সমাজমাধ্যমে আপ্লুত অনুরাগীরা
বিশ্লেষকদের মতে, আগামী বছরেও তামার দামে এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে। তাঁদের পূর্বাভাস অনুযায়ী, এলএমই বাজারে তামার দাম প্রতি টনে ১৩ হাজার ডলারে পৌঁছাতে পারে। মার্ককেট বিশ্লেষকদের একাংশ তামাকেই আগামী বছরের জন্য সবচেয়ে পছন্দের ধাতু হিসেবে চিহ্নিত করেছে।
বিশ্বব্যাপী তামার চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, গত ৫০ বছরে বিশ্বে পরিশোধিত তামার ব্যবহার বেড়েছে তিন গুণেরও বেশি। বিদ্যুৎ ও ইলেকট্রনিক পণ্য, নির্মাণ শিল্প, শিল্প যন্ত্রপাতি, পরিবহণ এবং ভোক্তা পণ্য খাতে এই ধাতুর ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে। তবে বিশ্বের বাজারের তুলনায় ভারতে তামার আকরিকের মজুত খুবই সীমিত (Hindustan Copper)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


