Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভায় সন্দীপন সাহার সঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গেলেন ফিরহাদ (Firhad Hakim) হাকিম।
কিছুদিন আগেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পদ ছেড়েছেন ফিরহাদ। এখন নতুন কোন জল্পনা? কোন রাজনৈতিক অঙ্ক কষতে বিরোধী দলনেতার ঘরে ফিরহাদ? ‘আসল তৃণমূল’ কারা? তা নিয়ে তৃণমূলের অন্দরেই চলছে গোষ্ঠীদ্বন্দ্ব। জোড়াফুল শিবিরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। বিতর্কের সূত্রপাত সেই বিধানসভায় বিরোধী দলনেতার সপক্ষে সই কাণ্ড থেকে শুরু।
বিরোধী দলনেতার পদ বিতর্ক (Firhad Hakim)
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক (Firhad Hakim) করে দেওয়া বিরোধী দলনেতার নাম শোভনদেব চট্টোপাধ্যায়। তার সমর্থনে বিধানসভায় সই করাকে কেন্দ্র করে জাল সই বিতর্কের উত্থান। এই অবস্থায় সংখ্যা গরিষ্ঠ বিধায়কদের সমর্থনে স্পিকার বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে নাম ঘোষণা করে ঋতব্রতর। এই সিদ্ধান্ত মানতে নারাজ মমতা ঘনিষ্ঠ তৃণমূলপন্থীরা। সোমবার আদালতে তৃণমূলের তরফে মামলা দায়ের করা হয়।
শাসক দলের অন্দরে আবারও ভাঙনের সুর? (Firhad Hakim)
মেয়রের পদ থেকে ইস্তফা দেবার পর থেকেই ফিরহাদ হাকিমকে ঘিরে জল্পনার সূত্রপাত। কলকাতা পুরসভার মেয়রের পদ ছাড়ার পরেই এবার সোমবার দুপুরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। আর বিধানসভার এই ছোট্ট ঘটনাতেই রাজনৈতিক মহলে জোর জল্পনা। তবে কি এবার ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন ফিরহাদ হাকিম? এদিন দুপুর আড়াইটে নাগাদ বিধানসভায় আসেন ফিরহাদ। ভিতরে ঢুকে তিনি লবির একটি আসনে বসেন। তারপই ২.৩৭ মিনিট নাগাদ উপ বিরোধী দলনেতা সন্দীপন সাহার সঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান ফিরহাদ হাকিম। প্রায় দেড় ঘন্টা বৈঠক সারেন ফিরহাদ হাকিম এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠকের বিষয়ে ফিরহাদ কিংবা ঋতব্রত কেউই কিছু খোলসা করেনি. এর থেকেই ‘মমতার’ তৃণমূল শিবিরে আবারও ভাঙনের জল্পনা জোরদার হয়।
বহিস্কৃত বিধায়ক
সই জাল কাণ্ডের বিতর্ক চরমে উঠতেই তৃণমূল সুপ্রিমো সন্দীপন সাহা ও ঋতব্রত ব্যানার্জিকে বহিস্কার করে। বহিস্কৃত বিধায়ক বিরোধী দলনেতা হতে পারে না- এই মর্মে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ তৃণমূল। অন্যদিকে, সোমবার সকালে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায়। কানাঘুষো শোনা যাচ্ছে, সদ্য নির্বাচিত সাংসদ কোয়েল মল্লিকও একই পথে হাঁটতে পারেন।
এতকিছুর মাঝে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের দলে কি নাম লেখালেন ফিরহাদ? এই প্রশ্নই এখন রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়াচ্ছে।
Dipsita Dhar: বক্তৃতার ভিডিওর বিকৃতি, হাইকোর্টের দ্বারস্থ দীপ্সিতা


