Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে অশান্তি ও বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপ নিয়ে পাকিস্তানকে তীব্র আক্রমণ করল ভারত(POJK Chaos)।
ভারতের বিদেশমন্ত্রকের অভিযোগ (POJK Chaos)
ভারতের বিদেশমন্ত্রক (MEA) অভিযোগ করেছে, পিওকে-তে সাম্প্রতিক বিক্ষোভে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে এবং সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান নিজেদের ব্যর্থতা ও পিওকে-তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে নজর ঘোরাতে ‘ভুয়ো খবর ও ভিডিও’ ছড়াচ্ছে। MEA-এর দাবি, পাকিস্তান থেকে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা পরিস্থিতির প্রকৃত চিত্র আড়াল করার চেষ্টা।
বিবৃতিতে আরও বলা হয়, পিওকে-তে পুলিশি বর্বরতার একাধিক রিপোর্ট সামনে এসেছে, যেখানে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ভারত আশা করছে, আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের এই কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহির মুখে দাঁড় করাবে।
এদিকে, পিওকে-তে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার রাতে রাওয়ালাকোটে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ এবং পাল্টা গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১১ জন নিহত ও ৭০ জনের বেশি আহত হন। তবে পাকিস্তানের কয়েকজন সাংবাদিক ও সমাজকর্মীর দাবি, প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি হতে পারে।
মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত অধিকার সংগঠন জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (JAAC)-র ডাকা লং মার্চ আটকাতে প্রশাসন ব্যবস্থা নিয়েছে বলে পাকিস্তানি সংবাদপত্র ডন জানিয়েছে। কর্তৃপক্ষের অভিযোগ, বিক্ষোভকারীরা আগ্নেয়াস্ত্র ও পেট্রল বোমা ব্যবহার করে হামলা চালিয়েছিল, যার জেরে পুলিশ ও রেঞ্জার্স যৌথ অভিযান শুরু করে(POJK Chaos)।
আরও পড়ুন: India GPS Spoofing: ভারতের আকাশে জিপিএস স্পুফিং আতঙ্ক, থাকতে পারে বিদেশী শক্তির হাত
পরিস্থিতির জেরে একাধিক এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে(POJK Chaos)। একইসঙ্গে যুক্তরাজ্যে পাকিস্তানের কূটনৈতিক মিশনের সামনে কাশ্মীরি প্রবাসী সংগঠনগুলিও বিক্ষোভ দেখিয়েছে। ব্রিটেনের অন্তত ৩০ জন সাংসদ যুক্তরাজ্য সরকারকে কূটনৈতিক উদ্যোগ নিয়ে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন।



