Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জাল সই কাণ্ডের তদন্তে নতুন মোড় (Abhishek Banerjee)। সিআইডির জিজ্ঞাসাবাদে মুখোমুখি হওয়ার নির্ধারিত সময়সীমা শেষ সবার আগেই আবার অতিরিক্ত সময় চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের গোয়েন্দা সংস্থাকে তিনি চিঠি পাঠিয়ে বলেছেন তিনি বর্তমানে দিল্লিতে আছেন তাই তার পক্ষে আপাতত হাজিরা দেওয়া সম্ভব নয়।
সিআইডির তদন্ত (Abhishek Banerjee)
অন্যদিকে তদন্তের গতি একেবারেই থামিয়ে রাখতে চান না (Abhishek Banerjee) সিআইডি। মঙ্গলবার দুপুরে গোয়েন্দাদের একটি দল পৌঁছে গেছিল কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে বিভিন্ন নথি তথ্য এবং সম্ভাব্য প্রমাণ খতিয়ে দেখেন তদন্তকারীরা।
তদন্তের সাক্ষী
তদন্তের সাক্ষী হিসেবে স্থানীয় এক স্যান্ডউইচ বিক্রেতাকে ডাকা হয় সেখানে। স্পষ্ট জানান তাকে কিছুই করতে হয়নি, তিনি শুধু সেখানে সাক্ষী হিসেবে ছিলেন।
অন্যদিকে সেদিন দুপুরে সিআইডির আরেকটি দল পৌঁছে যায় কালীঘাটে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। সেখানেও প্রায় দু’ঘণ্টা ধরে চলে তল্লাশি। কিন্তু জানা গেছে সেখান থেকে কোন কিছু বাজেয়াপ্ত করা হয়নি।


