Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জিয়ারুল হক, ধূপগুড়ি: অন্নপূর্ণা যোজনার টাকা (Annapurna Yojana Protest) না পাওয়ার অভিযোগে ধূপগুড়ি পৌরসভায় বিক্ষোভ দেখালেন প্রায় দুই শতাধিক মহিলা। টাকা কবে ঢুকবে, কেন এখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি-এই প্রশ্ন তুলে পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বিক্ষোভের সময় টেবিল চাপড়ে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান মহিলাদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ি পৌরসভা চত্বরে উত্তেজনা ছড়ায়।
মহিলা কার্যালয়ে শতাধিক মহিলা (Annapurna Yojana Protest)
এদিন ধূপগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় দুই শতাধিক মহিলা (Annapurna Yojana Protest) পৌরসভা কার্যালয়ে এসে জড়ো হন। তাঁদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য তাঁরা একাধিকবার অনলাইনে এবং অফলাইনে আবেদন করেছেন। যোগ্য প্রাপক হওয়া সত্ত্বেও এখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। শুধু তাই নয়, সমস্যা সমাধানের জন্য কখনও পৌরসভা, আবার কখনও মহকুমা শাসকের দপ্তরে পাঠানো হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
বিক্ষোভকারীদের অভিযোগ (Annapurna Yojana Protest)
বিক্ষোভকারীদের অভিযোগ, একাধিকবার বিভিন্ন দপ্তরে গিয়েও তাঁরা সঠিক উত্তর পাচ্ছেন না। ফলে দিনের পর দিন এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরে হয়রানির শিকার হতে হচ্ছে। এই হয়রানির প্রতিবাদেই এদিন তাঁরা একজোট হয়ে পৌরসভায় বিক্ষোভ দেখান।
বিক্ষোভ চলাকালীন পৌরসভার এক্সিকিউটিভ (Annapurna Yojana Protest) অফিসারকে ঘিরে ধরে টাকা না পাওয়ার কারণ জানতে চান মহিলারা। তাঁদের প্রশ্ন, তাঁরা যদি যোজনার জন্য যোগ্য হয়ে থাকেন, তাহলে কেন তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? টাকা কবে দেওয়া হবে, সেই বিষয়েও স্পষ্ট জবাব দাবি করেন তাঁরা।
বর্তমানে ধূপগুড়ি পৌরসভা প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রশাসকের দায়িত্বে রয়েছেন ধূপগুড়ির মহকুমা শাসক। গোটা বিষয়টি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, আগামী ৩০ তারিখের মধ্যে তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। প্রয়োজনে ফের পৌরসভা কার্যালয়ে এসে আন্দোলন করার হুঁশিয়ারিও দিয়েছেন মহিলারা।
অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে একের পর এক অভিযোগের মধ্যে এদিনের বিক্ষোভে নতুন করে প্রশ্নের মুখে পড়ল পৌরসভার ভূমিকা। যোগ্য প্রাপক হওয়া সত্ত্বেও কেন বহু মহিলার অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছয়নি এবং তাঁদের অভিযোগের নিষ্পত্তি কেন হচ্ছে না, সেই প্রশ্নের উত্তর এখন খুঁজছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি ঘিরে ধূপগুড়ি পৌরসভা চত্বরে এখনও উত্তেজনা রয়েছে।


