Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজনৈতিক ব্যঙ্গ ও সমসাময়িক ঘটনাকে (Hirak Ranir Deshe) কেন্দ্র করে নতুন বাংলা ছবি ‘হীরক রানীর দেশে’ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আর জি কর-কাণ্ডকে ঘিরে একটি ছবি নির্মাণের পরিকল্পনা করেছিলেন পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়। প্রথমে সেই ছবির নাম হিসেবে ‘তিলোত্তমা’ ভাবা হলেও শেষ পর্যন্ত অন্য পথে হাঁটার সিদ্ধান্ত নেন তিনি।
প্রযোজক রানা সরকারের উদ্যোগ (Hirak Ranir Deshe)
সম্প্রতি প্রযোজক রানা সরকারের উদ্যোগে ছবিটির আনুষ্ঠানিক (Hirak Ranir Deshe) ঘোষণা করা হয়। মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই নতুন প্রকল্পের কথা প্রকাশ্যে আসে। অনুষ্ঠানে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত যোগ দিতে পারেননি। তবে সেই মঞ্চ থেকেই পরিচালক জানান, ‘তিলোত্তমা’ আর হচ্ছে না, তার পরিবর্তে দর্শকদের জন্য আসছে নতুন চমক-‘হীরক রানীর দেশে’।
বাংলা ছবিতে জয়াপ্রদা (Hirak Ranir Deshe)
ছবির সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে অভিনেত্রী জয়াপ্রদা। বহু বছর পর তিনি বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন। ছবিতে তাঁকেই দেখা যাবে ‘হীরক রানী’র কেন্দ্রীয় চরিত্রে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রাজনন্দিনী পাল, বাদশা মৈত্র, অমৃতা চট্টোপাধ্যায় এবং ভাস্বর চট্টোপাধ্যায়।
গল্পের নতুন ভাবনা
পরিচালকের কথায়, ‘তিলোত্তমা’ নিয়ে গবেষণার কাজও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই নতুন গল্প ও নতুন ভাবনাকে সামনে রেখে তৈরি হয় ‘হীরক রানীর দেশে’।
আরও পড়ুন: Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ন্যায়বিচারের আশায় দ্বারস্থ বিজেপি নেতা
জানা গিয়েছে, চলতি বছরের জুন মাস থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে পুজোর মরসুমেই ছবিটি মুক্তি পেতে পারে। যদিও কাহিনির মূল বিষয়বস্তু নিয়ে এখনই কোনও বিস্তারিত তথ্য দিতে রাজি নন পরিচালক। ফলে ছবিকে ঘিরে রহস্য এবং কৌতূহল-দুটোই বাড়ছে দর্শকমহলে।


