Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের এফআইআর খারিজ এবং রক্ষাকবচের আবেদনের মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করতে চলেছেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত(Shatadru Challange)। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন বলেও সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন তিনি।
অরূপকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী রক্ষাকবচ (Shatadru Challange)
মেসি কাণ্ডে দায়ের হওয়া মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ১৭ আগস্ট পর্যন্ত শর্তসাপেক্ষে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে। এই সময়ের মধ্যে পুলিশ অরূপের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে আদালত জানিয়েছে, তদন্ত তদন্তের মতো চলবে। তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে অরূপ বিশ্বাসকে এবং পুলিশ নোটিশ পাঠিয়ে যেদিন হাজির হতে বলবে সেই দিন হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে।
আরও পড়ুন: Odisha Missile Test: ওড়িশার চাঁদিপুরে অগ্নি-৬ পরীক্ষার জল্পনা: অপসারিত ১১ হাজারের বেশি মানুষ
হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ শতদ্রুর (Shatadru Challange)
কলকাতা হাইকোর্টের বুধবারের নির্দেশে মোটেও খুশি হতে পারেননি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করা তথা মেসি সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। কলকাতা হাইকোর্টের এদিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে খুব শীঘ্রই প্রথমে ডিভিশন বেঞ্চে যাবেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাবেন বলে জানিয়ে দিলেন শতদ্রু দত্ত। আইন ব্যবস্থার উপর তাঁর সম্পূর্ণ আস্থা আছে। বুধবার সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্টে যাওয়ার কথা নিজেই জানিয়েছেন শতদ্রু দত্ত।



